মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুণ্ড, চট্টগ্রাম: ৩০ জুলাই মঙ্গলবার দুপুর ১ ঘটিকায় সীতাকুণ্ড উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদ চত্বরে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাড়বকুন্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্যাহ মিয়াজীর সভাপতিত্বে ও ইউপি সচিব মীর জুয়েলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সীতাকুণ্ডের অভিভাবক নির্বাচিত সাংসদ প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য জননেতা আলহাজ্ব দিদারুল আলম এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, সমাজসেবা অফিসার লুৎফুন্নেসা বেগম, সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইসহাক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন সুজা, সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগ নেতা জালাল আহমেদ, নিজাম উদ্দীন, আওরঙ্গজেব সাবু, যুবনেতা হানিফ, স্বেচ্ছাসেবকলীগ নেতা শহীদুল্লাহ টিটু, মহিলা মেম্বর হাসিনাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ইউপি সদস্য সদস্যাগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেন, জনগণের সেবার মান উন্নয়নে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আমরা একে একে বাস্তবায়ন করছি। তিনি বলেন, সীতাকুন্ডের প্রতিটি ইউনিয়নে মধুমতি ব্যাংক এজেন্টের মাধ্যমে ১০ টাকায় একাউন্ট খুলে আপনাদের বিভিন্ন পর্যায়ের সরকার প্রদত্ত ভাতাগুলো তুলতে পারবেন। আপনাদেরকে গাড়ী ভাড়া যোগাড় করে সীতাকুন্ড সদরে যেতে হবে না। প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে এ সেবা সহজেই নিতে পারবেন। এছাড়া তিনি ব্যক্তিগত উদ্যোগে গরীব অসহায়দের চোখের ছানীতে বিনামূল্যে অপারেশন ঔষুধপত্র ব্যবস্থা করবেন বলে ঘোষণা করেন। তিনি মেধাবী গরীব ছাত্রদের কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ যাবতীয় খরচ বহনের ঘোষণাও দেন।