প্রবাস মেলা ডেস্ক: দেহরক্ষী, ফুল এন্ড ফাইনাল, রাজত্ব, হিরো দ্য সুপারস্টার, অ্যাকশন জেসমিন, বেপরোয়া, নোলক সিনেমায় নানাভাবে হাজির হয়ে দর্শকদের নজর কেড়েছেন চিত্রনায়িকা ববি। মুক্তির অপেক্ষায় আছে তার ‘ময়ুরাক্ষী’ ও ‘পাপ’সহ একাধিক সিনেমা। এরমধ্যে জানা গেলো, নতুন সিনেমা নিয়ে আসছেন তিনি। সিনেমার নাম ‘মাস্টারমাইন্ড’। ছবিটির গল্প গল্প ও কনসেপ্ট নায়িকার নিজের। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এটি পরিচালনা করবেন সৈকত নাসির। নায়িকা জানান, করোনাকালে ঘরবন্দি থেকে কিছু গল্প ও কনসেপ্ট তৈরি করেছিলেন। তারই একটি হচ্ছে ‘মাস্টারমাইন্ড’, যে গল্প পুরোটা তার ইমাজিনেশন।
ববি হক জানান, ‘কর্পোরেটের অনেক কিছু দেখি আমরা। দেখি যা বলা হয়না। এই কর্পোরেট কালচার ও এর সঙ্গে আন্ডারওয়ার্ল্ড যোগাযোগ নিয়েই এই গল্প। আমার গল্প বলে যে এটা নায়িকা বেইজড সিনেমা একদমই তা নয়। লিড যে কটা চরিত্র সবগুলোই গুরত্বপূর্ণ।’
নায়িকা হিসেবে সুনাম অর্জনের পর প্রযোজক হিসেবে ‘বিজলী’ সিনেমায় লগ্নী করেছিলেন ববি। সিনেমাটির স্যাড সং-এর একটি অংশ লিখেছিলেন। এছাড়াও বহু আগে ববির গল্পে একটি টেলিফিল্ম প্রচার হয়েছিল চ্যানেল আইতে।