প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদে দ্বিতীয় বারের মত সভাপতি পদে মিশা সওদাগর, সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে ২২৭ ভোটে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর, তার নিকতম প্রতিদ্বন্দ্বি চিত্রনায়িকা মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট। জায়েদ খান ২৮৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্রপ্রাথী ইলিয়াস কোবরা পেয়েছেন ৬৮টি ভোট।
শুক্রবার রাত সোয়া ১টায় চলচ্চিত্র শিল্পী সমিতির ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। তিনি জানান, নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদি নির্বাচনে তিন পদে বিনা বাধায় নির্বাচিত হয়েছেন তিনজন। তাঁরা হলেন সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ও কোষাধ্যক্ষ পদে ফরহাদ। বাকি নির্বাচনে ১৮ পদে লড়েছেন ২৭ জন শিল্পী। এবারের নির্বাচনে ৪৪৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩৮৬টি।
নির্বাচিত হওয়ার পর গণমাধ্যমকে মিশা শওদাগর বলেন, ‘সবার দোয়া ও ভালোবাসায় আবারো জয়ী হতে পেরেছি। চলচ্চিত্রের সব শিল্পী, কলাকুশলী এবং এফডিসি কর্তৃপক্ষ সহ সবার কাছে আমি কৃতজ্ঞ। জয়ী হওয়ার পরই আমার প্রথম কাজ হবে ইশতেহারে যা যা বলেছিলাম তার বাস্তবায়ন ঘটানো। শিল্পীদের সবাইকে নিয়ে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে যাবো। আমাদের গতবার যে কাজগুলো করা হয়নি সেগুলো এবার পূরণ করব।’
সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘চলচ্চিত্র শিল্পীরা যাতে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারে, আমরা সেই ব্যবস্থা করব।
এর আগে বৃষ্টির বাধা উপক্ষো করেই শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা ১৫ মিনিট পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ চলে।
এক নজরে এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্বে এলেন যারা-
সভাপতি: মিশা সওদাগর।
সাধারণ সম্পাদক: জায়েদ খান।
সহ সভাপতি নির্বাচিত হয়েছেন: ডিপজল ও রুবেল।
সহ সাধারণ সম্পাদক: আরমান।
সাংগঠনিক সম্পাদক: সুব্রত।
আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক: ইমন।
দপ্তর ও প্রচার সম্পাদক: জ্যাকি আলমগীর।
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: জাকির হোসেন।
কোষাধ্যক্ষ: ফরহাদ।
কার্যনির্বাহী পরিষদের সদস্য: অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, বাপ্পারাজ, মারুফ আকিব ও রোজিনা।