প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি এক অনুষ্ঠানে ৯০ দশকের সাড়া জাগানো চলচ্চিত্র জুটি শাবনাজ-নাঈম এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন প্রবাস মেলা’র সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ। বিভিন্ন বিষয়ে আলাপচারিতার এক ফাঁকে তাদের হাতে তিনি প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন। জনপ্রিয় এই চলচ্চিত্র জুটি প্রবাস মেলা হাতে পেয়ে এর ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, শাবনাজ-নাঈম জুটির চলচ্চিত্রে অভিষেক ঘটে দুই যুগ আগে প্রয়াত চলচ্চিত্র পরিচালক এহেতেশাম এর ‘চাঁদনী’ ছবির মাধ্যমে। শিল্পী জীবনে ২০টির মতো ছবিতে কাজ করেছেন তাঁরা। এরপর বিয়ে করে সংসার ও ব্যবসা নিয়েই ব্যস্ত হয়ে পড়েন শাবনাজ-নাঈম। কয়েক বছরের চলচ্চিত্রে ক্যারিয়ারে তাঁরা জুটি হয়ে অভিনয় করেন ২০টির মতো ছবিতে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ‘জিদ’, ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘অনুতপ্ত’, ‘বিষের বাঁশি’, ‘সোনিয়া’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ ও ‘ঘরে ঘরে যুদ্ধ’।
সতেরো বছর আগে চলচ্চিত্র থেকে সরে দাঁড়িয়েছিলেন জনপ্রিয় জুটি শাবনাজ-নাঈম। এরপর তাঁদের আর কোনো ছবিতে দেখা যায়নি। মাঝখানে তারা চলচ্চিত্রে আবার ফিরবেন বলে গুঞ্জন শোনা গিয়েছিলো। কিন্তু তাদের আর চলচ্চিত্রে ফেরা হলো না। ৯০ দশকের জনপ্রিয় এই জুটি সংসার ও ব্যবসা নিয়েই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।