কাজী হাবিব
লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র
তখন গোয়ালন্দে আমাদের বাড়ি।
যেখানে পদ্মা ও যমুনা মিলেছে।
পদ্মার জল ঘোলা আর যমুনার
জল টলটলে, পাশাপাশি দু‘টি
স্রোত কেউ-কারো সাথে মেশে না।
একটি গ্লাসে রাখলে মিশে যায়।
দুপুরের খাবার খেতে বসেছি।
রান্না ঘরে- মা বল্লেন তাড়াতাড়ি
খাও- তখনই ভাঙন এলো।
আমাদের রান্না ঘর নদী গর্ভে
বিলীন হলো।
এখন দ্যাখি সময়ই
মিলে খায়- অতীত বর্তমান ও ভবিষ্যত।