রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: ‘দেশব্যাপী উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে প্রবাসীরা সমাজ উন্নয়নের বিভিন্ন ভুমিকা পালন করছে। যেখানে রয়েছে ধনী-গরীব বৈষম্য দূরীকরণের লক্ষ্য বিভিন্নভাবে দুস্থদের মাঝে দান, অনুদান, সাহায্য সহযোগিতার মত বিভিন্ন প্রজেক্ট। ঠিক এইরকমই চট্টগ্রামে যেকটি সংগঠন গরীব, দুস্থদের নিয়ে কাজ করা সেচ্ছাসেবী সংগঠন রয়েছে এদের মধ্যে এলাকভিত্তিকভাবে আনোয়ারা উপজেলায় উঠে আসে ২নং বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ‘বোয়ালিয়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশন’ এর নাম সবার আগে। যে ফাউন্ডেশনের পুরা অর্থটাই যোগান দেয় দেশে ও বিদেশে অবস্থানরত প্রবাসী সদস্যগণ।
এরই আলোকে প্রতিবারের মত ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার বোয়ালিয়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যগে প্রায় ১০০ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে হত দরিদ্র, দুস্থদের মাঝে রমজানের শুভেচ্ছা গিফট বক্স দ্বারে দ্বারে পৌছে দেন সংগঠনটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, আমন্ত্রিত প্রধান অতিথি প্রবাসী ও বর্তমান নির্বাচিত মেম্বার আবদুর রহিম। সেই সাথে এই মহেন্দক্ষণ ইফতার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বাকি প্রবাসী সদস্যগণ। আরও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সিনিয়র সদস্য মো: সৈয়দ, মো: মফিজ, মো: একরাম, মো: রাকিব, হাফেজ মো: হাসান, মো: এমদাদ, মো: শহিদ প্রমুখ।
উল্লেখ্য, ‘বোয়ালিয়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশন’ সংগঠনটি যাত্রা শুরু করে ১ জানুয়ারি ২০১৮ সাল থেকে। সেই থেকে শুরু করে এখন পর্যন্ত সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করে এগিয়ে চলেছে দূর্বার গতিতে। থেমে যায়নি কোনো প্রতিকূল অবস্থাতে কোনো কাজ। বিশেষ করে দরিদ্র, হত দরিদ্র, গরীব, দিন মজুর, দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। কখনো মেয়ের বিয়ে, কখনো কারো দুরারোগ্য চিকিৎসার খরচ, কখনো কারো পড়ালেখার দায়িত, বা প্রতি রমজান ও কোরবানির ঈদে পথ চেয়ে থাকা এইসব মানুষের পাশে হাত বাড়িয়ে চলেছে এই সংগঠন।