সৈয়দ এম. হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামিলীগের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সোহেল রহমান বাদলের একমাত্র পুত্র আইভেন আমির (বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস এর ইউথ লিডারশিপ সম্পাদক) ক্যালিফোর্নিয়ার লংবীচ এ সড়ক দুর্ঘটনায় গুরুতর অবস্থায় লং বিচ সেন্ট মেরি মেডিক্যাল সেন্টারের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে অবস্থান করছে।
৭ জুলাই ২০২১, বুধবার রাত ১০:৪৫ মিনিটে এক্সেমিনো/পি সি এইচ রোডে পিকআপ ট্রাকের সাথে এক্সিডেন্ট হয়। গাড়িতে থাকা আরও চারজন সহপাঠী বন্ধু গুরুতর ভাবে আহত হয়। লং বিচ পুলিশ ও প্যরামেডিক আহতদের হাসপাতালে নিয়ে যায়। তাদের সকলের অবস্থা খুবই আশঙ্কাজনক। সোহেল রহমান বাদল তার পুত্রসহ সকলের জন্য কমিউনিটির মানুষদের কাছে দোয়া চেয়েছেন।