প্রবাস মেলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। সান ডিয়েগোর পার্শ্ববর্তী এল ক্যাজন এলাকায় ছোট একটি ব্যবসায়িক বিমান বিধ্বস্ত হলে এ প্রাণহানি ঘটে বলে মঙ্গলবার জানায় কর্তৃপক্ষ।
সান ডিয়োগো কাউন্টি শেরিফ এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিমান বিধ্বস্তের এ ঘটনা ঘটে। খবর আনাদলু এজেন্সির।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, বিমানটি সান্তা আনার জন ওয়েন বিমানবন্দর থেকে দুজন ক্রু এবং দুজন যাত্রী নিয়ে যাত্রা করেছিল।
এল ক্যাজোনের গিলেস্পি মাঠে অবতরণের কথা ছিল বিমানটির। সান ডিয়েগো কাউন্টি শেরিফের বিভাগ জানিয়েছে, দমকলকর্মীরা ঘটনাস্থলে কোনো জীবিত ব্যক্তিকে খুঁজে পায়নি।
বিবৃতিতে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করা হয়।