প্রবাস মেলা ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণের আতঙ্কে নিয়ে বিশ্বজুড়ে বিশ্বজুড়ে সাড়ে ১১ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। ২৪ ডিসেম্বর ২০২১, শুক্রবার পর্যন্ত এই বিপুল সংখ্যক বিমান বাতিল করা হয়েছে। এতে প্রচণ্ড সমস্যায় পড়েছেন যাত্রীরা।
যেসব দেশে ওমিক্রন সংক্রমণ ছড়িয়েছে সেই দেশ থেকে আগত যাত্রী এবং বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বহু দেশ। আর এতেই ব্যাপক প্রভাব পড়েছে উড়োজাহাজ পরিষেবায়।
বড়দিনের মৌসুম চলছে। সামনেই নতুন বছর। অনেকেই ছুটি কাটাতে গিয়েছেন বিভিন্ন জায়গায়। কিন্তু ওমিক্রনের সংক্রমণের বিষয়টি নিয়ে যে উদ্বেগ ছড়িয়েছে তাতে বহু দেশ বিমান পরিষেবার ক্ষেত্রে কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ শুরু করেছে।
২৭ ডিসেম্বর ২০২১, সোমবার বিশ্বজুড়ে বাতিল হয়েছে তিন হাজার বিমান। মঙ্গলবার আরও এক হাজার বিমান বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়ার।
ফ্লাইটওয়্যার জানায়, চিনের দুটি বিমান সংস্থা সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করছে। চায়না ইস্টার্ন এয়ারলাইনস ৪২৩টি বিমান বাতিল করেছে সোমবার। ১৯৮টি বিমান বাতিল করেছে এয়ার চায়না। অন্যদিকে, আমেরিকার ইউনাইটেড এয়ারলাইনস বাতিল করেছে ৯৩টি, আমেরিকা এয়ারলাইনস ৮২, ডেল্টা এয়ারলাইনস ৭৩ এবং জেট ব্লু ৬৬টি ফ্লাইট বাতিল করেছে। শুধু তাই নয়, বিশ্বজুড়ে ৮ হাজার ৪৭২টি ফ্লাইট দেরিতে ছেড়েছে।
সূত্র: এনডিটিভি