বিশেষ সংবাদদাতা, কোলকাতা, ভারত: ৮ নভেম্বর ২০২২ কোলকাতার শিয়ালদহে কে.পি.ঘোষ মেমোরিয়াল হলে ‘ইন্দিরা সাহিত্য পত্রিকা’ এর প্রথম আত্মপ্রকাশ অনুষ্ঠান এবং মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এর সাথে ছিলো গুণীজন সম্বর্ধনা, কবিতাপাঠ, সংগীত ও আবৃত্তি পরিবেশন। অনেক বাঁধা কাটিয়ে খুব সুন্দরভাবেই বহু জ্ঞানী-গুণীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা হয়। পত্রিকার সম্পাদিকা ডা. সুশর্মা সরকার (রোমি) এর সামগ্রিক তত্ত্বাবধানে এমন সুন্দর এবং এতো সাহিত্যপ্রেমী গুণীজনদের উপস্থিতি বিশেষ নজর কাড়ে।
পত্রিকার পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথেই সম্পাদিকা সকলকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। পত্রিকার সভাপতি ছিলেন সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম উত্তরসুরী সাহিত্যিক শ্রী জয়দীপ চট্টোপাধ্যায়। তিনি পত্রিকাটি নিয়ে বিশেষ আশাবাদী এবং পাশে থেকে আরও সহায়তা করার প্রতিশ্রুতি দেন। পত্রিকার মুখ্য উপদেষ্টা কবি সুব্রত ভট্টাচার্য (ঋকতান), যাঁর তত্ত্বাবধানে সমগ্র বিষয়টি এগিয়ে নিতে সক্ষম হন সম্পাদিকা। এছাড়াও কবি পুষ্পক মন্ডলসহ আরও গুণীজন সম্পাদিকার পাশে থেকে বিভিন্নভাবে সহায়তাদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্যকিঙ্কন পৃথ্বিরাজ সেন, আন্তর্জাতিক মানের সাহিত্যিক নির্মল জানা , আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী তরুণ ভট্টাচার্য্য, কত্থকনৃত্যশিল্পী স্নেহা ভট্টাচার্য্য, সাহিত্যিক অজিতেশ নাগ ও আবৃত্তিকার দেবাশীষ ভট্টাচার্য্য। এছাড়াও বিশিষ্ট সাহিত্যিক কাজরী বসু, কবি পার্থসারথি ঝা, কেন্দ্রিয় পুঃ আঃ বিন্দাস ভার্গব, অভিনেতা নৃপেন সমাদ্দার, কবি অজয় চক্রবর্তী, কবি বি কে স্বপন, আনন্দ প্রকাশনের কর্ণধার কবি আনন্দ মন্ডল, নীপা চক্রবর্তী, মধুমিতা ধূত, শুভ্রাংশু ভাদুড়ী, সাংবাদিক পুলক বসু সহ প্রায় দু’শো সাহিত্যপ্রেমী গুণীজন।
সামগ্রিকভাবে অনুষ্ঠানটি সুন্দরভাবেই সমাপ্ত করে সাহিত্যের দরজায় এক ইতিহাস রচিত হলো বলেই মনে করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত বিশেষ সাহিত্যিকরা সকলেই পত্রিকার পাশে থেকে ভবিষ্যতের এগিয়ে চলার ভরসা ও সহায়তা করার প্রতিশ্রুতি দেন।