জয়দীপ চট্টোপাধ্যায়, কোলকাতা, ভারত প্রতিনিধি: কোলকাতায় রবীন্দ্রসদন সংলগ্ন অবনীন্দ্র সভাগৃহে ২ মার্চ ২০২৩ অনুষ্ঠিত হয়ে গেল গান, কবিতা ও মননশীল আলোচনায় সমৃদ্ধ এক মনোজ্ঞ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিশ্ববন্দিত সাহিত্যিক পৃথ্বীরাজ সেন। সংগঠনের কর্ণধার ঋষি বঙ্কিম পরিবারের পঞ্চম প্রজন্ম জয়দীপ চট্টোপাধ্যায় স্বাগত ভাষণ দেন। তিনি বলেন, মায়ের যেমন কোনো বিকল্প হয় না, মাতৃভাষারও কোনো বিকল্প নেই। তিনি বাংলাভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতির দাবী জানান।
অনুষ্ঠানটির উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অমিত কালী। অনুষ্ঠানটি নিপুণ দক্ষতায় সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী প্রজ্ঞা পারমিতা। আনন্দ প্রকাশন এর কর্ণধার নিগমানন্দ মন্ডল এবং নিউ ভারত সাহিত্য কুটির এর কর্ণধার পঙ্কজ কুমার বসাককে এবং বিশিষ্ট কবি অনিরুদ্ধ বন্দোপাধ্যায়, দীপ্তিমান বসু, অশোক মুখোপাধ্যায়, চন্দ্রনাথ বসু, ধনঞ্জয় দাস, নীলাচল চট্টরাজ, মোনমাঝি মনীষা, সুশান্ত ঘোষ প্রমুখ কে সংবর্ধনা দেওয়া হয়।

বাচিকশিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত জেসমিন বন্যা। এছাড়া চন্দনা দাস, অভীক মিত্র, সুস্মিতা দাশ, আশিষ ঘোষ, মধুমিতা ধূত, নন্দিনী লাহা প্রমুখ। এছাড়া ছিলেন চিত্র পরিচালক রাজ ব্যানার্জি। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কবি পার্থ সারথি ঝা। সৌহার্দ্যর বসন্ত উৎসবের মধ্যে দিয়ে শুধু দেহে নয় রং ছড়িয়ে পড়ুক মানুষের মনে, মানুষ সংকীর্ণতার উর্ধ্বে উঠে হয়ে উঠুক মানবিক, এই বার্তাই ধ্বনিত হয়।