প্রবাস মেলা ডেস্ক: আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য বাধ্যতামূলক ৭ দিনের হোম কোয়ারেন্টাইন বাতিল ঘোষণা করেছে ভারত। ১০ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ভ্রমণকারীদের জন্য নতুন এ নির্দেশিকা জারি করেছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যাত্রীদের আগমনের ১৪ দিন স্বাস্থ্যের স্ব-নিরীক্ষণ করতে হবে। সেইসঙ্গে তাদের মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ দেখা দিলে আলাদাভাবে থাকতে হবে। সব যাত্রীর আগমনের সময় তাপীয় স্ক্রিনিং করা হবে এবং উপসর্গ পাওয়া গেলে একটি মেডিকেল সুবিধায় আলাদা করা হবে।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৩৯৩ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৩৫ হাজার ৯২২ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ১২২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬ হাজার ৫৪৯ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৫৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৫ হাজার ১৮৯ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১০ লাখ ৩৯ হাজার ৬৩৯ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৩ হাজার ৬১৪ জন।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৮০ লাখ ১১৯ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ৯৫৩ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, জার্মানি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৪০তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।