একটি দেশের নামকরণ খুবই গুরুত্বপূর্ণ। অনেক মানুষ সম্ভবত জানেন না তাদের দেশের নামের অর্থ কী। এমন অনেক দেশ রয়েছে যা বেশ বিভ্রান্তিকর এবং এর প্রকৃত অর্থ খুঁজে পেতে ইতিহাসের মধ্য দিয়ে ফিরে যেতে বাধ্য করে। আর্জেন্টিনার কথাই ধরুন, যার নামকরণ প্রতিফলিত আলোর নামানুসারে নামকরণ করা হয়েছে। তারপরে আছে ফ্রান্স, যার অর্থ ‘উগ্র’ বা ‘সাহসী’- (Fierce or Brave) যা ফরাসি জাতির পরিচয় তুলে ধরে। বিশ্বজুড়ে এমন কিছু দেশের নামের প্রকৃত অর্থ খুঁজে বের করেছেন প্রবাস মেলার সম্পাদক শরীফ মুহাম্মদ রাশেদ।
১) পর্তুগাল (Portugal): পর্তুগাল দেশটির নামের অর্থ ‘উষ্ণ বন্দর যা পোর্তো শহরকে (City of Porto) উল্লেখ করে করা হয়েছে। এটি মূলত ল্যাটিন শব্দগুচ্ছ (warm port) থেকে উদ্ভূত হয়েছে। দুর্তো নদীর তীরে অবস্থিত পোর্তো পোতাশ্রয়টি কখনও হিমায়িত হয়নি।
২) সুইডেন (Sweden): সুইডেন মানে স্বিয়ারের দেশ (Land of the Svear)। Svear নামে জার্মান একটি জাতি ছিল যারা সুইডেনের মিঠা পানির হ্রদ Mälaren লেকের আশেপাশে বসবাস করত। তাই ওই লেক এবং এর অধিবাসীদের নামে সুইডেনের নামকরণ করা হয়েছে।
৩) ফ্রান্স (France): ফ্রান্সের নামকরণ করা হয়েছে ‘ফ্রাঙ্কস- Franks নামে এক জার্মান জনগোষ্ঠীর নামে, যাদের নামকরণ করা হয়েছে পুরাতন জার্মান ‘ফ্রাঙ্কা’- Franka থেকে যার অর্থ উগ্র বা সাহসী।
৪) জার্মানি (Germany): জার্মানি বা জার্মানিক উপজাতিদের নামে জার্মানির নামকরণ করা হয়েছে যারা রাইন নদীর চারপাশে বসতি স্থাপন করেছিল। আবার জার্মানিকে ডয়েচল্যান্ডও (Deutschland) বলা হয়। এটি এসেছে উচ্চবর্গীয় জার্মান ডাইউটিস্ক (Diutisc) থেকে যার অর্থ মানুষের (of the people)। তাই, জার্মানিকে মানুষের ভূমিও (Land of the People) বলা হয়।
৫) কিউবা (Cuba): কথিত আছে কিউবা এর নাম টাইনো (Taino) শব্দ কিউবানাকান (Cubanacan) থেকে নেওয়া হয়েছে, যার অর্থ কেন্দ্রিয় স্থান (Center Place)।
৬) জ্যামাইকা (Jamaica): জ্যামাইকার নাম আরাওয়াক জনগণের কাছ থেকে এসেছে, যারা দেশটির নাম দিয়েছে জায়মাকা বা ইয়ামায়া (Xaymaca or Yamaya) যার অর্থ কাঠ এবং জলের দেশ (Land of Wood and Water)।
৭) মেক্সিকো (Mexico): মেক্সিকো দেশটির নাম Metztlixihtlico নামের একটি সরলীকৃত সংস্করণ, যার অর্থ চাঁদের নাভিতে (In the Navel of the Moon)।
৮) ত্রিনিদাদ ও টোবাগো (Trinidad and Tobago): ক্রিস্টোফার কলম্বাস ১৫ শতকে দ্বীপ দেশটির নামকরণ করেছিলেন। এর অর্থ পবিত্র তীর্থ ও তামাকের দ্বীপ (Island of the Holy Trinity and Tobacco)।
৯) আর্জেন্টিনা (Argentina): আর্জেন্টিনাকে মূলত টিয়েরা (Tierra Argentina) বলা হত, যার অর্থ সিলভারি নদীর পাশের ভূমি (Land beside the Silvery River)। আবার সিলভারি নদী বলতে দক্ষিণ আমেরিকায় অবস্থিত রিও দে লা প্লাটা (Rio de la Plata) নদী কে বোঝায়। নদীটি আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যে একটি প্রাকৃতিক সীমানার সৃষ্টি করেছে।
১০) ব্রাজিল (Brazil): ব্রাজিল দেশটির নাম সম্ভবত ব্রাজিলউড (Brazil Wood) এর নামানুসারে রাখা হয়েছে। এই কাঠ পূর্ব ভারতীয় অঞ্চলের একধরনের গাছ থেকে পাওয়া যায় যার রঙ লাল। এই কাঠ রঞ্জক তৈরিতে ব্যবহৃত হয়।
১১) ভেনিজুয়েলা (Venezuela): ভেনিজুয়েলা দেশটি স্প্যানিশ উপনিবেশকারীদের ভেনিসের কথা মনে করিয়ে দেয়। তাই তারা মূলত এর নাম দিয়েছে লিটল ভেনিস (Little Venice)।
১২) পাপুয়া নিউ গিনি (Papua New Guinea): পাপুয়া (Papua) শব্দটি মালয় শব্দ পাপুয়াহ (Papuah) থেকে নেয়া হয়েছে যার অর্থ কুঁচকানো চুলের অধিকারী মেলানেশিয়ান আদিবাসী। আবার এ অঞ্চলের কিছু মানুষ দেখতে পশ্চিম আফ্রিকার গিনি উপসাগরীয় দেশ গিনি অধিবাসীদের (Guineans) মতো। তাই অভিযাত্রীরা এই দেশটির নাম রেখেছেন পাপুয়া নিউ গিনি।
১৩) কেনিয়া (Kenya): কেনিয়া হল কিরিনিয়াগা (Kirinyaga) শব্দের একটি সংক্ষিপ্ত নাম। এটি একটি কিকুযু (Kikuzu) শব্দ যা সোয়াহিলি ভাষার কেরে নিয়াগা (Kere Nyaga) শব্দগুচ্ছ থেকে এসেছে। দৃশ্যত যার অর্থ শুভ্রতার পাহাড় (Mountain of Whiteness)।
১৪) নাইজেরিয়া (Nigeria): আইএ (Ia) একটি ল্যাটিন প্রত্যয় যার অর্থ ভূমি (Land)। একারণে নাইজেরিয়ার অর্থ নাইজার নদীর ভূমি।
১৫) ভারত (India): ল্যাটিন প্রত্যয় আইএ (Ia) থেকে ভারত এর নামকরণ করা হয়েছে এবং এ নামটি সিন্ধু নদীর ভূমি (Land of the River Indus) বোঝাতে ব্যবহৃত হয়েছে। আবার সিন্ধু (Indus) শব্দটি সম্ভবত সংস্কৃত সিন্ধু (Sindhu) বোঝায় যার অর্থ সমুদ্র (Sea)।
১৬) কানাডা (Canada): কানাডা শব্দটি কানাটা (Kanata) শব্দ থেকে এসেছে। এটি একটি হুরন-ইরোকুইস (Huron-Iroquois) শব্দ যার অর্থ গ্রাম বা বসতি (Village or Colony)
১৭) জাপান (Japan): জাপান (Japan) শব্দটি ইংরেজি। কিন্তু জাপান দেশটির নামকরণ চীনা শব্দ সিপাংগু (Cipangu) থেকে করা হয়েছে যার অর্থ উদীয়মান সূর্যের দেশ (Land of the Rising Sun)।
১৮) মালয়েশিয়া (Malaysia): মালয়েশিয়ার নাম সম্ভবত তামিল শব্দ মালালি এবং উর ((Malali and Ur) শব্দ যুগল থেকে নেয়া হয়েছে যার অর্থ পর্বত এবং শহর (Mountain and City)। একসাথে যার অর্থ পাহাড়ের শহর।
১৯) ইংল্যান্ড (England): ইংল্যান্ড বলতে আসলে আংলেসদের ভূমি (Land of the Angles) বোঝায়। এর নামকরণ করা হয়েছে পুরাতন ইংরেজি দুটি শব্দ ইংলা এবং ল্যান্ড (Engla and land) থেকে যার অর্থ ইংলিশদের ভূমি।
২০) সৌদি আরব (Saudi Arabia): সৌদি (ঝধঁফর) শব্দটি থেকে সৌদি আরব এর নামকরণ করা হয়েছে। মূলত সৌদি বলতে সাউদ ইবনে মুহাম্মদ ইবনে মুকরিন রাজবংশকে বোঝায়। শব্দটির অর্থ সৌভাগ্য (Fortune)। সেকারণে দেশটির আক্ষরিক অর্থ সৌভাগ্যের দেশ (Land of Fortune)।
২১) থাইল্যান্ড (Thailand): থাই (Thai) মানে ফ্রি (Free) সেকারণে থাইল্যান্ড মানে মুক্ত দেশ (Land of the Free)।
২২) অস্ট্রেলিয়া (Australia): সর্বপ্রথম গ্রীকরা অস্ট্রেলিয়ার নামকরণ করে। তারা এর নাম দিয়েছিলো ‘টেরা অস্ট্রালিস ইনকগনিটা (Terra Australis Incognita) যার অর্থ অজানা দক্ষিণ ভূমি (Unknown Southern Land)। তাই অস্ট্রেলিয়া মানে দক্ষিণ ভূমি (Southern Land)।

২৩) ইতালি (Italy): একসময় ইতালিতে ভিটালি উপজাতির (Vitali Tribe) বসবাস করতো বলে জানা যায়। ভিটালি শব্দটি ল্যাটিন শব্দ ভিটুলাস (Vitulus) থেকে এসেছে যার বাছুর (Calf)। ইতালিকে সন্স অফ দ্য বুল (Sons of the Bull) এর দেশও বলা হয়ে থাকে।
২৪) মিশর (Egypt): গ্রীক এবং রোমানরা মিশরের নামকরণ করেছিল যথাক্রমে আইগুপ্টোস এবং ইজিপটাস (Aiguptos and Egyptus)। শব্দ দুটি মিশরীয় হুত-কা-পতাহ (hūt-kā-ptah) এর সাথে সম্পর্কযুক্ত, যার অর্থ পতাহ দেবতার আত্মার মন্দির (Temple of the Soul of Ptah)।
২৫) মরক্কো (Morocco): মরক্কোর নাম মূলত আরবি ‘মাগরিব-আল-আকসা (Maghrib-al-Aqsa) থেকে এসেছে যার অর্থ সর্ব পশ্চিম।
২৬) ইন্দোনেশিয়া (Indonesia): ইন্দোনেশিয়া এর নাম গ্রীক শব্দ ইন্দোস নেসোস (Indos Nesos) থেকে নেওয়া হয়েছে, যার অর্থ ভারতীয় দ্বীপপুঞ্জ (Indian Island)।
২৭) পাকিস্তান (Pakistan): পাকিস্তান দেশটি হল পাঞ্জাব, আফগান সীমান্ত, কাশ্মীর এবং বেলুচিস্তান অঞ্চলের একটি যৌগিক নাম।
২৮) বাংলাদেশ (Bangladesh): বাংলাদেশ অর্থ বাঙালির দেশ (Land of the Bengalis)। এখানে দেশ (Desh or Des) এর অর্থ ভূমি বা দেশ (land or country)। এদেশের প্রধান ভাষা বাংলা।

২৯) ইথিওপিয়া (Ethiopia): গ্রীকরাই ইথিওপিয়া দেশটির নাম দিয়েছিল আইথিওপস (Aithiops) যার অর্থ পোড়া মুখের দেশ (Land of Burnt Face)।
৩০) গ্রীস (Greece): গ্রীসের নাম আক্ষরিক অর্থে অনুবাদ করা হয়েছে আইওনিয়ানদের দেশ (Land of the Ionians)। আর আইওনিয়ান (Ionians) বলতে বুঝানো হয়েছে প্রাচীন গ্রীসের চারটি উপজাতির মধ্যে অন্যতম সেরা উপজাতি। তারা আইওয়নিয় ভাষায় কথা বলতো।