জালাল উদ্দিন, কুয়েত থেকে: কুয়েতের “নাগরিক তথ্যে” (PACI) পাবলিক কর্তৃপক্ষের জারি করা পরিসংখ্যানে দেখা গেছে যে, ৯৭,৬১২ জন প্রবাসী একামা নবায়ন করতে পারেনি, কারণ তাদের বয়স ৬০ বছর বা তার বেশি।
আল সিয়াসার সূত্রে আরব টাইমাসে প্রকাশিত সংবাদে জানা য়ায়, এসব প্রবাসী একামা নবায়নে সক্ষম হবেনা, কারণ তাদের অধিকাংশ অল্প শিক্ষিত বা তাদের ডিগ্রী পাশ সনদ নেই ।
যদিও ২০২১ সালের ১ জানুয়ারি থেকে আইনটি কার্য়কর হওয়ার কথা রয়েছে পরিসংখ্যান থেকে আরও দেখা যায় যে, কুয়েতে ১৫,৫০২ প্রবাসী আছেন যারা ৬০ বছর বা বেশি বয়সী, তাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী রয়েছে।
ডিপ্লোমা সার্টিফিকেটধারীর মোট সংখ্যা ৯৯,৭২০ এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেটধারীর সংখ্যা ২৭৯,০৪৫ জন।