প্রবাস মেলা ডেস্ক: বলিউড কিং শাহরুখ খানের ৫৮তম জন্মদিন আজ বৃহস্পতিবার (২ নভেম্বর)। প্রতি বছর ২ নভেম্বর মানেই বলিউডে উৎসবের আমেজ। স্বভাবসুলভ মান্নাতের সামনে জনসমুদ্র, শাহরুখের সেই সিগনেচার পোজে দাঁড়ানো, সঙ্গে ফ্লাইং কিস। আর বিশেষ পার্টি তো আছেই। অনেকেই বলছেন, এবার বলিউডের সবচেয়ে বড় বার্থডে পার্টি হতে চলেছে এটি।
এদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একদিন আগে বুধবার রাতেই মান্নাতের বাইরে ভিড় করেছিল ভক্তরা। আর রাত ১২টার একটু পরেই দেখা দিলেন শাহরুখ খান।
#WATCH | Mumbai: Actor Shah Rukh Khan waves at the fans who gathered outside his residence ‘Mannat’ in large numbers to catch a glimpse of him, on Shah Rukh Khan’s 58th birthday.#ShahRukhKhan pic.twitter.com/gjE99qa0ZX
— ANI (@ANI) November 1, 2023