শেখ এহছানুল হক খোকন: বাংলাদেশ আওয়ামীলীগ এর সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা কাফরুল থানাধীন ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সহ সভাপতি হাজী আলাউদ্দিন এর সভাপতিত্বে ও গোলাম রাব্বানী লিখনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৫ আসনের সংসদ সদস্য ও শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার।
অতিথিদের মধ্যে আরো ছিলেন থানা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এর প্যানেল মেয়র জামাল মোস্তফা, মহানগর আওয়ামীলীগের সদস্য হাজী গফুর, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর যুগ্ম সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু, আওয়ামী যুবলীগ ঢাকা উত্তর মহানগর সভাপতি মইনুল হোসেন খান নিখিল, হাজী ইসমাইল, হাজী আলী আজগর, বাদল, মহিলা নেত্রী রোকেয়া জামাল, পারভীন হোসেন মায়া, সাথী সহ অনেকে।

বক্তারা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও দলকে এগিয়ে নিতে আহবান করেন।
অন্যান্যদের অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন যুবনেতা আব্দুল বাতেন, ক্যান্টনমেন্ট ইউনিয়নের সহ সভাপতি জাহের হোসেন স্বপন, সেলিম, শাহীন সহ আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্চাসেবক লীগ, ছাত্রলীগ এর অসংখ্য নেতা কর্মীরা
দোয়া মোনাজাত শেষে অনুষ্ঠানে শেখ হাসিনার রাজনৈতিক জীবন নিয়ে প্রামান্যচিত্র, কেক কেটে আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।