আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ৫ ফেব্রুয়ারি ২০২০, বুধবার সন্ধ্যা ৭ টায় নানরোজ পেরি পেরি গ্রীল রেস্তোরায় (৩০৩ হোয়াইট চ্যাপেল রোড লন্ডন, E11BY) ‘কানেক্ট বাংলাদেশ’ যুক্তরাজ্য সমন্বয়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন জনাব মো: আশিকুল হক ও সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক জনাব এডভোকেট শিবলী সাদিক। পূর্বঘোষিত এই সভায় লন্ডনের বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধশত সদস্য অংশগ্রহণ করেন। সংগঠনের নীতি, লক্ষ্য, উদ্দেশ্য, ব্যাপ্তি ও বিকাশের উপর কেন্দ্রীয় সমন্বয়ক তোফায়েল আহমেদ মুক্তা, কেন্দ্রীয় সমন্বয়ক বাবুল তালুকদার, সর্বজনাব মোহাম্মদ এমদাদুল হক আকন্দ, আজিজুর রহমান, এ.কে.এম. হেলাল, শাহার আলম, আলতাফুর রহমান, নুরুন্নবী, সামস উদ্দিন, আরো অনেক গণ্যমান্য সদস্যবৃন্দ আলোচনা করেন। সর্বশেষ সকলের ঐক্যমতের ভিত্তিতে পূর্ণাঙ্গ ‘কানেক্ট বাংলাদেশ যুক্তরাজ্য সমন্বয়ক কমিটি’ নির্বাচিত করা হয়।

কমিটি নিন্মরূপ: (১) সম্বন্বয়ক: বাবুল তালুকদার (২) সম্বন্বয়ক সচিব: মোহাম্মদ এমদাদুল হক আকন্দ (৩) সম্বন্বয়ক অর্থ: আজিজুর রহমান।
সম্বন্বয়ক সদস্য : (১) এ.কে.এম. হেলাল (২) শাহার আলম (৩) আলতাফুর রহমান (৪) নুরুন্নবী (৫) সামস উদ্দিন (৬) জমজম রশিদ (৭) মাসুক মিয়া (৮) মো: আশিকুল হক (৯) আবু বকর (১০) মো: জহির হুসেইন (১১) আকবর মিয়া ও (১২) তোফায়েল আহমেদ মুক্তা।
সাধারণ সদস্য: (১) ফকরুল ইসলাম (২) ইমু (৩) সাহেদ রহমান রাজীব (৪) বুরহান আহমেদ (৪) দেওয়ান আশরাফী (৫) আলাউর রহমান (৬) শিবলী সাদিক (৭) দেওয়ান আশরাফী (জয়ন্ত) (৮) মজুমদার আলী ও (৯) সেলিম সাঈদ।
পরিশেষে, প্রায় তিন ঘন্টা স্থায়ী এ সভায় গৃহীত সকল সিদ্ধান্ত পুনরায় সবাইকে জানানোর পর পরবর্তী সভায় সবাইকে অংশগ্রহন করার আমন্ত্রণ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।