শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকেঃ ২ জুলাই, ২০২১ ছিল শুভ কানাডা দিবস। সেই উপলক্ষ্যে ভিন দেশী সাংস্কৃতিক সংগঠন এক সুন্দর সংগীতের অনুষ্ঠানের
আয়োজন করে। অনুষ্ঠান শুরু হয় ওই দিন রাত সাড়ে আট ঘটিকায় এবং শেষ হয় রাত এগারোটা নাগাদ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বিখ্যাত সংগীতশিল্পী সুমনা মুখার্জী, সিস্পিয়া ও দেবারতি। শিল্পীরা পুরানো ও নতুন দিনের সব দুর্দান্ত বাংলা গান পরিবেশন করে শ্রোতাদের অপূর্ব আনন্দে ভরিয়ে তোলে।
বিশেষ করে, সুমনা মুখার্জীর গলায় রবীন্দ্রসংগীত, নজরুল গীতি ও পুরানো দিনের বাংলা গানের কোন তুলনাই হয় না। যা এককথায় অসাধারণ। দেবারতির সঞ্চালনায় এই অনুষ্ঠান এক অন্য রূপ পায়। মনমাতানো সংগীতের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ভিন দেশী সাংস্কৃতিক সংগঠনকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন জানানো হয় ।