আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: কাতারে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে ।
১৫ আগস্ট স্থানীয় সময় সকাল ৯টায় কাতারের রাজধানী দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীতের সুরে সুরে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। 

এর পড় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন রাষ্ট্রদূত ও কাতার আওয়ামী লীগ, আওয়ামী লীগের সহযোগী সংগঠন, এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকরা পুস্পস্তবক অর্পন করেন।
রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও পাসপোর্ট বিভাগের প্রথম সচিব নাজমুল হাসানের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, বাণী পাঠ করেন শুনান যথাক্রমে শ্রম কাউন্সিলর ড.সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, শ্রম কাউন্সিলর রবিউল ইসলাম, প্রথম সচিব মাহবুব রহমান, ২য় সচিব আজগর হোসেন প্রমুখ।
রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, পৃথিবীতে কোন নেতাকে সহপরিবারে হত্যা করা হয়েছে নজির নাই, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পাকিস্তানি দোসরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান কে হত্যা করেছে। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ অগাস্ট নিহত শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।
রহমান কে হত্যা করেছে। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ অগাস্ট নিহত শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।