ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে প্রাণঘাতী করোনা ভাইরাসে আাক্রান্তের রোগী ১৩ এপ্রিল, ২০২০ ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৪৭২ জন, মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৩৪ । মোট সুস্থের সংখ্যা ৮০৫ জন, মৃত্যু হয়েছে ৬ জনের মোট মৃত্যুর সংখ্যা ৬৫ জন। সূত্র সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশ জেদ্দা কনসুলেটের দেওয়া হিসাব অনুযায়ী ১৩ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন যা দেশটির মোট মৃত্যুর হার প্রায় ২০ শতাংশ । দেশটির এক নিউজ পোর্টালের সমীক্ষায় দেখা গিয়েছে আক্রান্তের সংখ্যা দেশটিতে স্থানীয় নাগরিকদের চেয়ে অভিবাসী নাগরিকদের সংখ্যা ৭০ থেকে ৮০ শতাংশ । এর কারণ হিসেবে বিশিষ্টজনেরা দেখছেন অসচেতনতায় এর মূল।
এ দিকে দেশটিতে দিন দিন এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি সৌদি স্বাস্থ্যমন্ত্রী এক ব্রিফিংয়ে বলেছেন, সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে যে আগামী কয়েক সপ্তাহে সৌদি আরবে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে ২ লক্ষ পর্যন্ত হতে পারে। সৌদি সরকার এই ভাইরাসের বিস্তাররোধে সর্বোচ্চ সতর্ক পদক্ষেপ নিয়েছে। তিনি সরকারের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের শ্রমিকদের তাদের ভাষায় প্রত্যেককে এই বিষয়ে সচেতন করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন। গতকাল সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন যে সরকারি নির্দেশনা মেনে চলার হার ৫০%। তাই সরকারি নির্দেশনা মেনে চলতে সবার সচেষ্ট হওয়ার আহবান জানান।
গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান থেকে বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৫৯ হাজার ১১ জন।
বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৭৯ জন। তিন মাসেও প্রাণঘাতী এ ভাইরাস নিয়ন্ত্রণের লক্ষণ নেই। নেই কোনো প্রতিশেধক। ইতিমধ্যে করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে সারাবিশ্ব ।
কেবল আক্রান্ত বা মৃতের সংখ্যা নয়, করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা গিওর্গিভা সতর্ক করে বলেন,”বিশ্বের অর্থনীতি ১৯৩০ সালের মহামন্দা পরবর্তী সবচেয়ে ভয়াবহ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে”।
করোনা: সৌদি আরবে নতুন আক্রান্ত ৪৭২ জন