আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: বিশ্বে করোনা সংকট মোকাবিলায় সাধ্যমতো অনেকেই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। তেমনি মানবতাকে জয় করার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে কিছু কিছু সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল খাবার বা ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করছে সমস্যাগ্রস্ত মানুষদের।

ত্রাণ সমাগ্রী বিতরণের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, তেল, ডাল, পিঁয়াজ, আলু, মাংস, পাস্তা, নুডুলস, ব্রেড, শিশু নেপি ইত্যাদি রয়েছে। এছাড়াও র ফুড বক্সে দুপুরের ও রাতের খাবারসহ কেউ ইফতার বিতরণন করছে।

সিডনিতে কোভিড-১৯ মহামিরির মধ্যে পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট, চ্যারিটি ফর লাইফ, আপিল ফর হিউম্যানিটি, ফুড শেয়ারিং, ফুড সাপোর্ট সিডনি, বিএনপি, আওয়ামীলীগ, মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যান্বেলটাউন, ওপেন ফ্রেন্ড সার্কেল প্রমুখ সংগঠন।

এছাড়াও ব্যক্তিগত উদ্যোগেও বিভিন্ন স্বেচ্ছাসেবীরা বিভিন্ন এলাকায় কাজ করে যাচ্ছেন।