হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাস আরো একজনের প্রাণ কেড়ে নিল বৃহত্তর ওয়াশিংটন এলাকায়। ১৬ এপ্রিল, ২০২০ শনিবার ভার্জিনিয়া উডব্রীজ শহরের বাসিন্দা কুমিল্লার মুরাদনগরের সন্তান ফরিদ উদ্দীন (৬০) করোনা ভাইরাসে চিকিৎসারত অবস্থায় উডব্রীজস্থ সেন্ট্রা হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে … রাজেউন।পারিবারিক সুত্রে জানা যায়, ফরিদ উদ্দীনের সন্তান জাহিদ ইসলাম প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারিন্টিনে থাকা অবস্থায় তার পিতা ফরিদ উদ্দীন তার সাথে বসবাস শুরু করেন। পরে তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উডব্রীজস্থ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৬ এপ্রিল বৃহষ্প্রতিবার সকাল ৮ টার সময় সময় তিনি ইন্তেকাল করেন। এ নিয়ে বৃহত্তর ওয়াশিংটনে তিন প্রবাসী বাংলাদেশির প্রাণ কেড়েে নিল নভেল করোনা ভাইরাস।
করোনা ভাইরাসে ওয়াশিংটনে প্রাণ গেল আরো এক বাংলাদেশির