মোহাম্মদ ফিরোজ, জেদ্দা, সৌদিআরব থেকে: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের মক্কায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের গার্ডিয়ান ফোরামের সদস্য জিয়াউর রহমান জিয়া(৩৫) ইন্তেকাল করেন। জিয়াউর রহমান জিয়ার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালি গ্রামে। জানা যায় জিয়া মক্কায় আল আবির কোম্পানির মার্কেটিং ম্যানেজার হিসাবে দায়িত্বরত ছিলেন। কর্মের কারণে বাহিরে কাজে যেতে হতো তাকে হঠাৎ জ্বর ও শ্বাসকষ্টে নিয়ে হাসপাতালে ভর্তি হন। গভীর পর্যবেক্ষণে থাকার ১০ দিন পর মক্কায় সরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। জিয়া স্বপরিবারে সৌদিতে থাকতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে, তার মৃত্যুতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের গার্ডিয়ান ফোরামের সভাপতি মঈন চৌধুরী, সাধারণ সম্পাদক হাবিব পাটোয়ারী, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াস, সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস ও সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাঈম উদ্দিন এক বৃবরিতিতে মরহুমের জন্য গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গার্ডিয়ান ফোরামের সকল সদস্যবৃন্দ মরহুম এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। উল্লেখ্য বর্তমান করোনা ভাইরাস এর কারোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এই পর্যন্ত ১৬জন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন
করোনায় জেদ্দা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের গার্ডিয়ান ফোরামের সদস্যের মৃত্যু