আলমগীর হোসাইন, জেদ্দা, সৌদিআরব:
হায়রে অর্থ দুরে ঠেলে দিলো
প্রিয়জনের ভালোবাসা হতে
বিদায় ক্ষণে জড়িয়ে ধরে
কান্না সংবরণ আঁখি জলে।
বিশেষ ছবিতে প্রমাণিত সত্য
প্রবাসীর নিঃস্বার্থ এ আত্মত্যাগ
পরিবার সমাজ রাষ্ট্রের কল্যাণে
সর্বস্ব লুটানো বৃথা যাবেনা শ্রম।
নব দম্পত্তির হাতের মেহেদী
পায়ে আলতা রাঙ্গানো ছাপ
মুছে না যেতে ফিরতেই হলো
স্বেচ্ছায় সোনার হরিণের পিছু।
দহন-এ পুড়া মনের অভিব্যক্তি
বুঝতে চাহিবেনা কেউ কখনো
সংসার সমাজ আত্মীয় স্বজন
অর্থের কাছে পরাস্ত এ জীবন।
পারিনি আজো গড়তে আমরা
ভাগ্যের উন্নয়নে মায়ের ভূমি
নিজেদের উন্নয়নে লুটেছে ওঁরা
তলানিতে ঠেকেছে স্বদেশ ভূমি।
মাকে বড়ো ভালোবাসি বলেই
পিছুটান সদা মরুভূমির বুকেই
হাসিমাখা সোনা বরণ মুখ খানি
মলিন হলো অর্থের পিছু ছুটে।
ভালো থেকো মায়ের ভূমিতে
ভালোবাসার সুখে পরশ বুলাই
বড়ো সাধ জাগে বুকের ভেতর
কোলাকুলি করে স্বপন সাজায়।
উত্তপ্ত মরুতে হৃদয়ে রক্ত ক্ষরণ
চোখের নোনা পানির ঝর্ণা বয়ে
সাক্ষী সেই ক্ষণ কান্নায় অবনত
গলায় জড়িয়ে মায়ায় ডুবাইলে।
উড়াল পথের রুদ্ধ শ্বাসপ্রশ্বাসে
ভালোবাসার ভাবনায় ডুবা মন
গুমরে কেঁদে ছিলো অন্তরাত্মা
মায়াভরা জীবন তোমাতে বিলীন।