প্রবাস মেলা ডেস্ক: সেপ্টেম্বরের লেবার-ডে, যুক্তরাষ্ট্র এবং কানাডাতে প্রবাসী বাংলাদেশীদের প্রাণের মেলা ফোবানা সম্মেলনের জন্মকথা। এবার নভেম্বরের থ্যাঙ্কসগীভিং উইকেন্ডে অকাল ফোবানা! অজুহাত করোনা মহামারী হলেও ভেতরের খবর আত্মকলহ! ১০ হাজার আসন বিশিষ্ট ম্যারিল্যান্ডের বিশাল ‘গ্যালোর্ড ন্যাশনাল রিসোর্ট এ্যান্ড কনভেনশন সেন্টার’এ ৩৫তম ফোবানা সম্মেলনের স্লোগান ছিল ‘অদম্য বাংলাদেশ-অবাক বিশ্ব’। যুক্তরাষ্ট্র এবং কানাডার ৭০টি সংগঠন অংশগ্রহণ করার কথা থাকলেও দেখা মেলেনি! ওয়াশিংটন মেট্রো এলাকার ২৭টি সংগঠন কাগজের পাতায় থাকলেও কেউ দেখেনি। সব মিলিয়ে তিন দিনে দর্শক ছিল টেনেটুনে প্রায় আট শত! প্রথম দিন দেড় শতাদিক, পরের দিন চার’শ হলেও শেষ দিন রবিবার সবে দু’শত। ২৬-২৭-২৮ নভেম্বর’র এই সার্কাস সম্মেলন ঘিরে খবর আসছে পাতায় পাতায়————-
সম্মেলনের আগে অনেক গল্প শোনানো হয়, মূলধারা ও নতুন প্রজনের সম্পৃক্ততা, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বাঙালি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আরও কত মা’র সাথে মামার বাড়ির গপ্পো!
আসলে পেলাম তথাকথিত ফোবানা সম্মেলন থেকে? ওয়াশিংটনের হোস্ট সংগঠন ‘আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’র মিলনমেলায় চরম অব্যবস্থাপনা, নেতৃত্বের অহমিকা, অতিথিদের প্রতি অবহেলা, দর্শক-শ্রোতাদের অভিযোগ, চাঁদাবাজির বস্তাভরা ডলার, ভূয়াঁ মুক্তিযোদ্ধাদের সম্মানীত করার নাটক, গৃহপালিত সাংবাদিকদের এওয়ার্ড এবং কয়েক দফায় তালাক প্রাপ্তদের বিয়ে করার কবুল!
ফোবানার ঘ্রাণে কমিউনিটি সেজেছে অনন্য সাজে, সাবাস! বাংলাদেশ। কী ‘অদম্য বাংলাদেশ-অবাক বিশ্ব!
সূত্র: নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক জন্মভূমি’