হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৬ ফেব্রুয়ারি ২০২২, রবিবার ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ কর্তৃক জ্যাকসন হাইটস’’ ডাইভার সিটি প্লাজা প্রাঙ্গণে নিউইয়র্কের ব্রঙ্কসে ২৫ ফেব্রুয়ারী এন.ওয়াই.পি.ডির দুইজন সদস্য যথাক্রমে জেসন রিবেরা এবং উইলবার্ট মোরার আততায়ীর হাতে গুলির আঘাতে অকাল মৃত্যুতে এক শোকসভার আয়োজন করা হয়। উক্ত শোকসভায় সাংগঠনের সভাপতি শাহ্ শহীদুল হক (সাঈদ) সভাপতিত্ব করেন। শোক সভায় প্রধান অতিথি ১১৫ প্রিসেন্টের ক্যাপটিন জামিল আল তাহেরী এবং ডিষ্ট্রিক এর্টনী কুইন্সের কমিউনিটি কো অডিনেটর সম্মানিত রোকেয়া আকতার প্রধান বক্তার বক্তব্য পেশ করেন।
তিনি বলেন, আমাদের নিরাপত্তার জন্য কিউ,ডি,এ অফিস অবিরাম কাজ করছে। মেন্টাল এইজিং ফ্রাসটেশন, হেইট ক্রাইম, হিউম্যান ট্রাফিকিং, আমাদের সমাজের বড় সমস্যা। ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ এর এই ধরনের উদ্যোগ প্রশংসার দাবীদার। আমি আজকের শোকসভায় অংশগ্রহণের সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমরা আগামীতে কম্যুনিটির সমস্যা নিয়ে ব্যাপক বিস্তৃতভাবে আপনাদের সঙ্গে কাজ করতে চাই। ১১৫ প্রিসেন্টের ক্যাপ্টেন জামিল আল তাহেরী তার বক্তব্যে ডব্লিউ,এইচ,আর,ডিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অপরিচিত কোন ব্যীক্ত দরজায় এসে নক করলে কখনো সাড়া দিবেন না, রাস্তায় চলাফেরা করার সময় বিশেষ সর্তকতা অবলম্বন করবেন, আমার অফিস আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত।
কনডোলেস সভায় আরো বক্তব্য পেশ করেন গ্রীন টার্চ এর প্রেসিডেন্ট ভিক্টর এলাহী, ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের সদস্য সোহানা মাহমুদা শেখ, জেবিবিএর সম্মানিত প্রাক্তন সাধারণ সম্পাদক মাহাবুব রহমান টুকু, শোক সভায় উপস্থিত ছিলেন কুইন্স ডিষ্ট্রিক লীডার টেমি ওসহায়ভ, এডভোকেট রোবিনা মান্নান-ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ আমেরিকান ল সোসাইটি, এডভোকেট রিদওয়ানা রাজ্জাক, এডভোকেট সুলতানা জামান, এডভোকেট সুনিয়া সুলতানা, সুলতানা জামান, মনি হোম কেয়ারের কর্ণধার মনি, অফিস সেক্রেটারী আসমা আক্তার, কম্যুনিটি এক্টিভিষ্ট নাজমুল আলম শ্যামল, আর এস টেকনোলজির প্রেসিডেন্ট আব্দুস সোবানসহ প্রায় ৩০ জন সমাজকর্মী মোমবাতি ও ফুল দিয়ে প্রচন্ড শীতের মধ্যে শোক সভায় কান্না জড়িত কণ্ঠে যথাসময়ে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
অতপর সভাপতি তার নীতিদীর্ঘ বক্তব্যের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবী জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জয়। অতপর উপস্থিত সকল অফিসিয়াল বরেন্য ব্যক্তি, সংবাদমাধ্যম ও কম্যুনিটি নেতৃবর্গ শোক সভাটি সাকসেসফুল করার জন্য যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন।