অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ স্কুল মাস্কাট উদযাপন করল ওমানের ৪৯তম জাতীয় দিবস। আধুনিক ওমানের রূপকার সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ প্রতি সম্মান রেখে এবং দেশের প্রতি অকৃত্রিম ভালবাসার উদাহরন স্বরূপ এই জাতীয় দিবসটি উদযাপন করা হয়।
ওমানীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা দিবসটি পালনের জন্য অতি উৎসাহে নানান আয়োজন করে থাকে। তাই প্রতি বৎসরের ন্যায় এইবারও আয়োজন করে এক বর্ণাঢ্য অনুষ্ঠান মালার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কুল মাস্কাটের চেয়ারম্যান ডাঃ সাজ্জাদ হোসাইন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের মহামান্য রাষ্ট্রদূত গোলাম সারোয়ার, স্কুলের প্রিন্সিপাল অধ্যক্ষ ফারজানা করিম পুরো অনুষ্ঠানটির সমন্বয়কারী ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর হুমায়ুন কবির কাউন্সিলর শ্রম, দূতালায় প্রধান নাহিদ ইসলাম, সিআইপি ইঞ্জিনিয়ার আশরাফ,স্কুল পরিচালনা পর্যদের সকল সদস্য,স্কুলের শিক্ষার্থী, অভিভাবকসহ আরও অনেকে।

আলোচনায় ওমানের মহামান্য সুলতান এবং ওমানের জনগণের প্রতি জাতীয় দিবসের শুভেচ্ছা জানায় মহামান্য রাষ্ট্রদূত গোলাম সারোয়ার এবং সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ-এর দীর্ঘায়ু এবং ওমানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে আলোচনা ছাড়াও বাংলাদেশ স্কুল মাস্কাটের শিক্ষার্থীদের মন মাতনো পরিবেশনায় – ওমানের সংস্কৃতিকে তুলে ধরা – নাচ, সঙ্গীতানুষ্ঠান, ওমানী পোষাকের এক জমকানো ফ্যাশন শো। যা উপস্থিত সকলের মনে অনেক আনন্দ দেয় ও মুগ্ধ করে । শেষে স্কুলটির প্রিন্সিপাল অধ্যক্ষা মিসেস ফারজানা করিম, ওমান – বাংলাদেশের সাথে সম্পৃতিভাব বজায় রাখার আহ্বান জানান এবং অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ দেন।