প্রেস বিজ্ঞপ্তি: আজ ৭ নভেম্বর, ২০২৪ শনিবার ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবে জাসাস।
আজ সকাল ১০:৩০ টায় শেরে-বাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারের লেক ব্রিজের ডান পাশে সবাইকে উপস্থিত থাকার জন্য জাসাস কেন্দ্রীয় আহবায়ক ও সদস্য সচিব বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে ৭ নভেম্বর, ২০২৪ জাসাস এর আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) গেট সংলগ্ন বহিরাংশে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিকাল ৩:৩০ টার মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ( বিএফডিসি) গেট সংলগ্ন বহিরাংশে উপস্থিত থাকার জন্য জাসাস কেন্দ্রীয় আহবায়ক ও সদস্য সচিব বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন