ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে যে সব এক্সিট রি এন্ট্রি ভিসা লাগানোর দেশে যাওয়া সম্ভব হয়নি এবং যা এক্সিট রি এন্ট্রি ভিসাতে / ছুটিতে নিজ দেশে সৌদি আরবে বাহিরে অবস্থান করতেছেন এবং ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য বাদশাহ সালমান বিন আবদুল আজিজ নির্দেশ প্রদান করেছেন। যা আজ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপি এর বরাত দেশটির বহুল প্রচারিত ইংরেজি দৈনিক সৌদি গেজেট সংবাদ প্রকাশ। নিম্মলিখিত প্রক্রিয়ায় ভিসার মেয়াদ বাড়ানো যাবে বলে , এ সূত্র থেকে জানা যায়।
রিএন্ট্রি ভিসা: (১) সৌদি আরবে আরবের অভ্যন্তরে অবস্থানরত যাদের রিএন্ট্রি ভিসার মেয়াদ ২৫/০২/২০২০ হতে ২৪/০৫/২০২০ এর মধ্যে শেষ হবে বা হয়েছে, তাদের ভিসার মেয়াদ তিন মাস পর্যন্ত স্বয়ংক্রিয় ভাবে, কোন যোগাযোগ ছাড়াই ইলেক্ট্রনিক্যালি বাড়িয়ে দেয়া হচ্ছে। এই সুযোগ কর্পোরেট এবং ইন্ডাষ্ট্রীয়াল সেক্টরে কর্মরত বিদেশীদের জন্য উল্লেখ করা হয়েছে, তাই কর্মিদের অধিনস্থ (স্ত্রী-সন্তান) এর আওতায় আসবে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আপনার রিএন্ট্রি ভিসার মেয়াদ যাচাই করতে নিচের লিংকে প্রবেশ করে দেখতে পারবেন।
https://www.eserve.com.sa/VVSWeb/actions/changeLang.do?lang=e&action=vvs
(২) যারা রিএন্ট্রি ভিসা লাগিয়ে দেশে গিয়েছেন এবং এখনো সৌদি আরবের বাহিরে অবস্থান করছেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাদের জন্য আজ পর্যন্ত পাওয়া তথ্য মোতাবেক সৌদি সরকার তাদের কফিল (স্পন্সর) কে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য নিচের এই লিংকের মাধ্যমে আবেদন করতে নির্দেশনা দিয়েছে:
https://visa.mofa.gov.sa/ExtendReturnedVisa
উল্লেখ্য, সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩৭ জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৩১ জন। মোট আক্রান্তের সংখ্যা ২৯৩২ জন। মৃত্যু হয়েছে ৪১ জনের★মদিনা -৪১ জন।★রিয়াদ ৩৭ জন★মক্কা ১৯ জন।★জেদ্দা-৮ জন★দাম্মাম ৬ জন★কাতিফ ৫ জন★তায়েফ ৪ জন★নাজরান ৪ জন★হুফুফ ৩ জন ★ছামেতা ২ জন।★তাবুক ১ জন ★ খামিছ মশয়িত ১ জন ★ বারিদা ১ জন ★ রাস তান্নুরা ১ জন ★ শুরুরা ১ জন ★ আরেজা ১ জন।