প্রবাস মেলা ডেস্ক: কোলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী জীতা লাহিড়ী’র উদ্যোগে উত্তম কুমার ও হেমন্ত মুখোপাধ্যায় স্মরণে একটু অবসরের সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার সন্ধ্যা ৮টায়। একটু অবসরের সন্ধ্যার আড্ডায় এটি মূলত ফেসবুক লাইভ এ প্রচারিত হবে উত্তম কুমারের লিপে গাওয়া হেমন্ত মুধোপাধ্যায়ের কালজয়ী নানা আলোড়িত গান। শিল্পী জিতা লাহিড়ী’র ফেসবুক থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে।
জিতা লাহিড়ী’র সাথে অনুষ্ঠানে আরো থাকবেন সঙ্গীতশিল্পী শ্রী অভিজীত পাল, পুষ্পিতা বোস গুহ এবং বাচিকশিল্পী মৌমিতা ভট্টাচার্য্য। এর আগেও জিতা লাহিড়ী’র উদ্যোগে ভার্চু্য়াল মিডিয়ায় মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। আশা করা যায় এবারের অনুষ্ঠানটিও দর্শকদের প্রসংশা কুড়াবে।