প্রবাস মেলা ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচী আগামী ঈদের জন্য একটি নাটক নির্মাণ করছেন। নাটকটির শিরোনাম ‘হাসনাহেনার হাসতে মানা’। এটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। এতে তার বিপরীতে দেখা যাবে রমিজ রাজুকে। নাটকটি প্রসঙ্গে রোকেয়া প্রাচী বলেন, গল্পে দেখা যাবে খুব ছোটবেলায় সড়ক দুর্ঘটনায় হাসনাহেনা তার মাকে হারিয়েছে। সেও ছয় দিন কোমায় থেকে জীবন ফিরে পায়।
এরপর থেকেই তার মুখে সব সময় হাসি লেগে থাকে। শ্বশুরবাড়ি গিয়েও তার মুখে হাসি থাকে। এমনকি আত্মীয়-স্বজনের মৃত্যুর খবর শুনেও সে হাসে। একটা সময় হাসির কারণে তার জীবনে নেমে আসে কালো মেঘ। গল্পের শেষে কান্নাও আছে।
অভিনেত্রী রোকেয়া প্রাচী বতর্মানে শোবিজের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও রাজনীতিতেও ব্যস্ত সময় পার করছেন।