সৈয়দ এম. হোসেন বাবু, লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নাগরিক সংবর্ধনা বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস (বালা) ও লস এঞ্জেলেস আনন্দ মেলা’র সহ সভাপতি সুলতান শাহরিয়া বাবু’র পরিকল্পনায় এবং বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস (বালা)’র সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক শ্যামলের সার্বিক তত্বাবধানে লস এঞ্জেলেসের জনপ্রিয় উপস্থাপক মিঠুন চৌধুরী ও শাজিয়া হক মিনির সঞ্চালনায় মনোমুগ্ধকর পরিবেশে বিশিষ্ট লেখক, চলচ্চিত্র পরিচালক এবং বাংলার বিজয় বহর ২০২৩ এর নব নির্বাচিত সভাপতি ইসমাইল হোসেন কে গত শনিবার রাতে নাগরিক সংবর্ধনা দেয় হয় লিটল ঢাকা রেস্টুরেন্ট এর অডিটরিয়ামে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস (বালা)’র সভাপতি সৈয়দ এম হোসেন বাবু, ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস (বালা)’র প্রাক্তন সভাপতি আবু হানিফা, রঙ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা ইউনিভার্সিটি প্রাক্তন অধ্যাপিকা হাসিনা বাবু, বাংলাদেশ এর সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস (বালা)’র প্রাক্তন সভাপতি জাহেদুল মাহমুদ জামি, লস এঞ্জেলেস সিটি কমিশনার ও বাংলার বিজয় বহরের বিওটি চেয়ার মাজিব সিদ্দিকী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি ও বাংলাদেশ এসোসিয়েশন অফ ইংল্যান্ড এম্পায়ার এর সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান নিরু, টাংগাইল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস (বালা)’র প্রাক্তন সভাপতি রেজাউল করিম রেজা, লংবিচ বাংলাদেশী কমিউনটি নেতা সোহরাব চৌধুরি, সালেহ আহম্মেদ, আসিক, টিটু, মোহাম্মদ আবু বক্কার সিদ্দিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমিটির ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস (বালা)’র যুগ্ম সাধারণ সম্পাদক জি এম বাবুল প্রমুখ। শুভেচ্ছা ও মতবিনিময় এবং নৈশভোজের শেষে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন উর্মি আতাহার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ক্যালিফোর্নিয়া শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এপলো, কাবেরী রহমান সহ স্থানীয় শিল্পীরা।