আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ৮ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস রোমে জালালাবাদ এসোসিয়েশন ইতালির পক্ষ থেকে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় স্মারক লিপি গ্রহণ করেন দূতাবাসের প্রথম কাউন্সিলর সিকদার আশরাফুল হক, জালালাবাদ এসোসিয়েশন ইতালি ও বিশ্ব জালালাবাদ এসোসিয়েশন এবং বাংলাদেশ সহ বহির্বিশ্বে সিলেট বিভাগের সকল সামাজিক সংগঠনের পক্ষ থেকে ইতালিতে স্মারকলিপি প্রদান করেন। জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক শাব্বির আহমদের নেতৃত্বে স্মারক লিপি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সহ-সভাপতি এমডি আব্দুল ওয়াদুদ, মো: আফজাল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সদস্য রুমেল আহমদ, বৃহত্তর সিলেট যুব সংঘের সভাপতি আরমান উদ্দিন স্বপন, সিলেট সিটি ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ খান সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় রোম দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুস সিকদার ও কাউন্সিলর সিকদার আশরাফুল হক বলেন- জালালাবাদ এসোসিয়েশনের এই ভালো উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আমরা দূতাবাসের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দপ্তরে প্রেরণ করবো। আমরা আশা করি বৃহত্তর সিলেটবাসীর সকল যৌক্তিক দাবী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়িত করবেন। জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক শাব্বির আহমদ জানান- আমাদের এইসব দাবী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ইতিমধ্যে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয়েছে এবং পর্যাক্রমে অন্যান্য দেশ থেকেও আমাদের দাবীগুলি প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। আমরা বৃহত্তর সিলেটবাসী মনে করি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সিলেট বিভাগের নেতৃবৃন্দ নেতৃত্ব দিচ্ছেন এবং বাংলাদেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। এসব দিক বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যৌক্তিক দাবীগুলি পূরণ করবেন। আমাদের জালালাবাদ এসোসিয়েশন ঢাকা কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ড. একে আব্দুল মুবিন ও সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমদ, জালালাবাদ এসোসিয়েশন আমেরিকার সভাপতি মইনুল চৌধুরী হেলাল, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু, জালালাবাদ এসোসিয়েশন কানাডার সভাপতি দেবব্রত দে তমাল সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সিলেট বিভাগের কৃতি সন্তানরা সিলেট সহ সারা বাংলাদেশের উন্নয়নের জন্য অক্লান্ত সময়োপযোগী ভূমিকা পালন করে যাচ্ছেন।