রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বাইন্নের দিঘি এলাকার শঙ্খনদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজারসহ এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড- করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানভীর আহমেদ চৌধুরী।
২১সেপ্টেম্বর ২০২০, সোমবার বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের শঙ্খনদীতে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করার সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও একটি অবৈধ ড্রেজার জব্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানভীর আহমেদ চৌধুরী জানান, স্থানীয় কিছু অসাধুব্যক্তি শঙ্খনদীতে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করছে শুনে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন জব্দ ও এক বালু ব্যবসায়ীকে তাৎক্ষনিক জরিমানা করা হয়েছে। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কোস্টগার্ডের সাঙ্গু ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। এভাবে সবাই তথ্য দিয়ে সাহায্য করলে কেউ আর অপরাধ করতে সাহস পাবে না।