মো: মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: ইতালির ভেনিসে বৃহত্তর সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন গ্রিন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন ভেনিস ইতালির আয়োজনে স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রবাসীদের স্বার্থ রক্ষায় দেশ ও প্রবাসে মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার নিয়ে এই সংগঠনের যাত্রা। উদীয়মান কয়েকজন প্রবাসীদের অক্লান্ত প্রচেষ্টায় প্রবাসের কর্মব্যস্ততার মাঝেও চিত্ত বিনোদন ও একে ওপরের মধ্য সেতুবন্ধন করিয়ে দেওয়ার জন্য আয়োজন করা হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে নবীণ-প্রবীণদের অংশগ্রহণে প্রবাসী পরিবারদের মধ্যে আনন্দ উল্লাস ছিল অনেক। এমন আয়োজনের জন্য উপস্থিত সকলেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মিজানুর রহমান, আসকির আলী, মাহবুবুর রহমান সানার, আব্দুল জলিল, সাইদুর রহমান, আমানুর রহমান, সানী আলী, শফিকুর রহমান, রুজেল আহমেদ এর সার্বিক সহযোগিতায় এই মিলনমেলা অনুষ্ঠানে আগত সকলকেই ধন্যবাদ জানানো হয় এবং অচিরেই এই সংগঠনের মাধ্যমে ভেনিসের সকল আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উপস্থিতিতে জাকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান আয়োজনের আশ্বাস ব্যক্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠান শেষে স্থানীয় সংগীত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। শেষে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।