আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালিতে চীনা এক দম্পতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে ইতালিয়ান নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা এ রোগটি নিয়ে আতঙ্কে রয়েছেন।
দেশটির রোমসহ অন্যান্য শহরগুলোতেও করোনাভাইরাস আতঙ্কে আছেন ইতালিতে বসবাসকারী বিভিন্ন দেশের অভিবাসীরা।
জানা গেছে, গত ৩০ জানুয়ারি রোমের ভিয়া কাবুর এর একটি হোটেলে একজন চীনা নাগরিক ও তার স্ত্রী দুই দিন হোটেল রুমে জ্বরে ভুগছিলেন। কিন্তু তারা বাইরের কারো সাথে আলাপ-আলোচনা কিংবা কোনো চিকিৎসককেও দেখায়নি। যখন অবস্থা ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে তখনই তারা হোটেলের কর্তৃপক্ষের মাধ্যমে হাসপাতালে যান এবং সেখানে জানা যায় তারা করোনাভাইরাসে আক্রান্ত । এরপর তাদের তাদেরকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় ।
তাৎক্ষণিক ইতালির বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সমস্ত ইতালি জুড়ে সতর্কতা জারীর খবর ছড়িয়ে পড়ে।
এদিকে সকল হাসপাতালে সন্দেহজনক রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। করোনাভাইরাস নিয়ে ইতালিয়ান টিভি এবং সংবাদ পত্রগুলো সার্বক্ষনিক সংবাদ প্রচার করছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদের উপর সর্তকতা দৃষ্টি রাখতে অনুরোধ করা হয়েছে । রোমে চায়নাদের ঘনবসতি হওয়ায় রোম প্রবাসী বাংলাদেশি এবং অন্যান্য দেশে প্রবাসীদের মধ্যেও উদ্বেগ এবং উৎকণ্ঠা বিরাজ করছে।