আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: গোটা ইউরোপে যখন ইসলাম আতঙ্ক ছড়ানো হচ্ছে তখন ইতালিসহ বিশ্বের অন্যান্য দেশেও ইসলাম গ্রহণের হার কমে নি, বরং বেড়েই চলেছে । এর প্রভাব ইতালিতেও পড়েছে। বিভিন্ন হিসেবে গত কয়েক বছর ধরে ইতালিতে প্রায় বিশ হাজার লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে জানা যাচ্ছে।
লক্ষ্য করলে দেখা যায় খ্রিস্টান ধর্মাবলম্বী গির্জাগুলো থেকে মসজিদেই ইসলাম ধর্ম অবলম্বী মানুষের উপস্থিতি বেশি থাকে । সম্প্রতি বিভিন্ন খবর মাধ্যমে প্রায় শোনা যায় ইউরোপে ইসলাম সর্ম্পকে মানুষের জানার আগ্রহ বাড়ছে, বাড়ছে ইসলাম গ্রহণকারীর সংখ্যাও ।
এমন প্রেক্ষাপটে ২০১৬ সালে ইতালির সাবেক একজন পার্লামেন্ট সদস্যের মেয়ের ইসলাম গ্রহণ নিয়ে দেশটিতে সৃষ্টি হয়েছিল তোলপাড়। ম্যানুয়েলা ফ্রাংকো বারবাতো নামের এই তরুণীর এখন নতুন নাম আয়েশা। ইসলাম গ্রহণের পর ইসলামের অনুশাসন তিনি মানছেন। পূর্ণাঙ্গ হিজাবী এই নারী ইতালির এক সাবেক এমপি ফ্রাংকো বারবাতোর মেয়ে। তিনি তার বাবার খ্রিষ্টধর্ম থেকে ইসলামে দীক্ষিত হয়েছেন। ম্যানুয়েলার এই ইসলাম গ্রহণের ঘটনা এখন ইতালিতে আলোচনার বিষয় ।
খ্রিষ্টান উগ্রপন্থীরা কঠোরভাবে সমালোচনা করছেন তার। সমালোচনা থেকে রক্ষা পাচ্ছেন না তার বাবাও। ফ্রাংকো বারবাতোকে প্রায় বিভিন্ন মানুষের প্রশ্নের মুখোমুখি হতে হয়, আপনার মেয়েতো মুসলমান হয়েছে , এখন আপনার কেমন লাগছে? তার উত্তর ছিল, ‘শুধু খারাপ না, খুবই খারাপ লাগছে। কারণ এটি একটি অত্যন্ত কঠোর ধর্ম, খুবই চরমপন্থী, একদম সেকেলে! এই ধর্মটি মৌলবাদী। আমার মেয়ে আমার সাথে থাকাবস্থায় আমি নিজে দেখেছি। প্রতিদিন দেখেছি নামাজের সময় হলে সে সন্তানের কথাও ভুলে যায়! এজন্য আমি তার প্রতি রাগ করতাম। সে যা নিজের জন্য পছন্দ করেছে আমি তাতে খুবই ব্যাথিত। তবে আয়েশা ইসলাম গ্রহণ করতে পেরে খুবই আনন্দিত, সন্তুষ্ট।
তিনি বলেন, ‘আমার আত্মার পরিশুদ্ধির জন্য আমি গর্বিত। এসব আল্লাহর নিয়ম, আমি নিজের মন থেকে ইসলাম ধর্মকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার, অভিযোগ করার কী আছে?’ নিজের হিজাব পরিধান নিয়ে চারপাশে যত কথা। তার উত্তরে আয়েশা বলেন, ‘হিজাব আমার জীবনের অংশ, যা আল্লাহ আমার জন্য পছন্দ করে দিয়েছেন।’
জানা গেছে আয়েশা আগে তার বাবার সাথে থাকলেও প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেয়ার পর তার স্বামীকে নিয়ে তিনি ভারতে চলে গেছেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে নিজের গ্র্যাজুয়েশন করছেন। বিবাহিত জীবনে তার দুই শিশু সন্তান রয়েছে। ইতালিতে মোট মুসলমানর সংখ্যা ১৭ লাখের (বিভিন্ন পরিসংখ্যান মোতাবেক) মত ।
এ পর্যন্ত ইতালির সরকারি সংস্থার হিসাবে দেশটিতে প্রায় বিশ হাজারের মতো অন্য ধর্ম থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন । ইতালির এই চিত্র প্রমাণ করে ইউরোপে ক্রমবর্ধমান ধর্ম হিসাবে দিন দিন ইসলামের প্রসার ঘটছে। (তথ্য সংগৃহীত)