প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপির সাথে চট্টগ্রামস্থ নন্দন কানন বাসায় সদ্য নব গঠিত কেন্দ্র অনুমোদনকৃত বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটি আহ্বায়ক ইন্জিঃ মার্শাল কবির পান্নু ও সদস্য সচিব সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁনের নেতৃত্বে সৌজন্য সাক্ষাত করেন। ৭ আগস্ট বৃধবার আহ্বায়ক কমিটির তৃতীয় – চতুর্থাংশ নেতা সকাল ৯ ঘটিকায় এই সাক্ষাতে মিলিত হয়।
এ সময় বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দগণ সাবেক সফল মন্ত্রী, চট্টগ্রামের সিংহ পুরুষ ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা ইন্জিঃ মোশারফ হোসেন এমপিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে। এ সময় ইন্জিঃ মোশারফ হোসেন এমপি বলেন, পান্নু এবং ইউসুফ দু’জনই আমার খুব স্নেহের। ছাত্র জীবন থেকে ওরা ছাত্রনেতৃত্ব করেছে একেবারেই কলংকমুক্ত। আমার বিশ্বাস এদের যোগ্য নেতৃত্বে সুফল সমগ্র উত্তর চট্টগ্রামের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হতে চলেছে।
তিনি বলেন, স্বচ্ছ ও পরিচ্ছন্ন অপেক্ষাকৃত ভালো বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের সম্পৃক্ত করে এমন প্লাটফর্ম গঠন করতে হবে যেন সমগ্র মানুষ – জনসাধারন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কর্মকান্ডকে সম্মানের চোখে দেখে। তিনি আরো বলেন, চট্টগ্রামে বড় ধরনের পাঠাগার করে বঙ্গবন্ধু বিভিন্ন বই সমূহ রেখে জনমানুষকে তা পড়তে উৎসাহ যোগাতে হবে। সর্বোপরি জনমানুষের কল্যানে নিবেদিত প্রাণ হয়ে দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক ইন্জিঃ মার্শাল কবির পান্নু ও সদস্য সচিব সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মাত্র কয়েক ঘন্টার নোটিশে উপস্থিত হওয়ার জন্য আহ্বায়ক কমিটির সকল সদস্যকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন মীরশ্বরাই উপজেলা চেয়ারম্যান জননেতা জসীম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা কবি সাহিত্যিক লেখক শুক্কুর চৌধুরী, আনোয়ার হোসেন,আ জ ম শামছুল করিম লাভলু, সাংবাদিক কামাল হোসেন, আবুল কাশেম বিএসসি, মোঃ হাসান মানিক, মোহাম্মদ আরমান, ওমর ফারুখ, নাহিদ হোসেন চৌধুরী, শিপন, সাইয়েদুল ইসলাম তুষার প্রমুখ।