দুবাই, ইউএই প্রতিনিধি: মাহতাবুর রহমান নাসিরের পর আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানি’ পরিবারের আরও দুই সদস্য সংযুক্ত আরব আমিরাত সরকার ঘোষিত গোল্ডকার্ড পেলেন। আজ ৬ আগস্ট মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত এর রেসিডেন্সি এবং পররাষ্ট্র বিষয়ক সদর দপ্তরে তাদেরকে মর্যাদাপূর্ণ এই ‘গোল্ডকার্ড’ ভিসা প্রদান করা হয়।
গোলকার্ড পাওয়া দুজন হলেন আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানি’র ভাইস চেয়ারম্যান, আলহারামাইন হসপিটাল প্রা: লি: এর ভাইস চেয়ারম্যান, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপক জনাব মোহাম্মদ ওলিউর রহমান এবং আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানি’র ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, আলহারামাইন হসপিটাল প্রা: লি: এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জনাব মোহাম্মদ ইমাদুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে আলহারামাইন পারপিউমস গ্রুপ অব কোম্পানি’র চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর প্রতিষ্ঠাতা সভাপতি, এনআরবি ব্যাংক লি: এর চেয়ারম্যান সিআইপি এসোসিয়েশন এর প্রেসিডেন্ট মাহতাবুর রহমান নাসির উপস্থিত ছিলেন। যিনি গত ১৬ জুন ২০১৯ প্রথম বাংলাদেশি হিসেবে ইউএই সরকারের মর্যাদাপূর্ণ এই গোল্ডকার্ড ভিসা পেয়েছিলেন।
দেশে বিনিয়োগ এবং রেমিটেন্সে অবদান রাখার স্বীকৃতিস্বরুপ একই ব্যবসায়ীক পরিবার থেকে ৩ জন মর্যাদাপূর্ণ এই ভিসা পাওয়ায় ইউএই সরকারকে আলহারামাইন পারপিউমস গ্রুপ ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এ বছরের শুরুর দিকে 6,800 জন যোগ্য প্রবাসী ব্যবসায়ী ব্যক্তিত্ব / বিনিয়োগকারী / বিজ্ঞানী / ডাক্তার / ইঞ্জিনিয়ার এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের স্থায়ী রেসিডেন্সি স্কিমের অধীনে গোল্ড কার্ড ভিসা দেয়ার বিষয়ে এক আদেশ জারি করেছিলেন।