রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারার বোয়ালিয়ায় বোয়ালিয়ার জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন ’বোয়ালিয়া বন্ধু পরিবার’ এর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৯ এপ্রিল ২০২৩, বুধবার হাফেজ মুহাম্মাদ ইলিয়াসের কন্ঠে পবিত্র কুরআন থেকে তিলোয়াত এর মাধ্যমে আনোয়ারা ২নং বারশত ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড এর মেম্বার মো: আবদুর রহিম ও মুহাম্মদ মুকতার আহমেদ (সদস্য এডহক কমিটি) এর সভাপতিত্বে এই কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় সভাপতি মেম্বার মো: আবদুর রহিম বলেন, সমাজ উন্নয়নে অরাজনৈতিক স্বেচ্চাসেবী সংগঠন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় হওয়া উচিত। কারণ সমাজ উন্নয়নের কাজে এখন নবীনরাই এগিয়ে। তিনি আরো বলেন, বোয়ালিয়া বন্ধু পরিবারের জন্য আমার দোয়া রইল, যেকোনো প্রয়োজনে আমি সংগঠনটির ভালো কাজের পাশে থাকবো।

এডহক কমিটির সদস্য মুহাম্মাদ মুকতার আহমদে বলেন, আমি অবাক হয়ে যাই নওজোয়ান নবীনদের কাজ দেখে। সেচ্চাসেবী সংগঠন গুলির সদস্যদের যে বয়সটায় আত্মকেন্দ্রিক, অযথা খোশ গল্পে সময় নষ্ট করার কথা তারা এখন সুসংগঠিত ভাবে সমাজ উন্নয়নে এগিয়ে আসছে। গর্বে বুক ভরে যায় দেখে। আমি এই রকম অরাজনৈতিক সংগঠনগুলির সাফল্য কামনা করছি।
সংগঠনটির সভাপতি জানান, আমরা প্রতি বছর এই প্রোগ্রামটি করে থাকি। এতে যারা আর্থিক, মানসিক, শাররীক সহযোগিতা করেছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইবার আমরা সীতাকুণ্ড ট্রাজেডি তে ক্ষতিগ্রস্ত প্রতিবেশী ইউনিয়ন এর দুই পরিবারের জন্যও কিছু সহযোগিতা দিতে পেরেছি।
এ সময় আরো উপস্তিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা নুরুল মোস্তফা চৌধুরী জাহেদ, মাষ্টার মুহাম্মদ আব্দুল মান্নান, মাষ্টার মুহাম্মদ আবুল মনসুর, আনোয়ারুল ইসলাম খান (সভাপতি), সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ফুরকান, অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ ইলিয়াস, সদস্য মাষ্টার মুহাম্মদ ইসহাক, সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান, সদস্য মুহাম্মদ আবু বকর সিদ্দিক মুহাম্মাদ বোরহান উদ্দিন প্রমুখ