হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ ২২ জুলাই ২০২১ আনন্দ বার্তা ইউএসএ আয়োজিত ঈদ আনন্দ মেলা অত্যন্ত অনাড়ম্বর পরিবেশের মধ্যে নিউইয়র্কের কুইন্স প্যালেস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ চলচিত্রে কিংবদন্তী খলনায়ক আহমেদ শরীফ ও আনন্দ বার্তার সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা শাওন এর উপস্থাপনায় অনুষ্ঠানে জমকালো গান ও নৃত্য পরিবশন করা হয়। বাংলাদেশের জনপ্রিয় নৃত্য শিল্পী প্রিয়া ডায়েস ও তার দলের চমকপ্রদ নাচ, মেহরুন আহমেদ, শাহ মাহবুব, রোকসানা মির্জা, কৃষ্ণা তিথি, রাজিব, সম্পা জামান, বীনা বর্মন ও ড. নার্গিস রহমান এর গানের সুরের মুর্ছনায় দর্শকদের মন ভরে যায়।

অনুষ্ঠানে কভিড ১৯ এ যারা মৃত্যুবরণ করেন তাদের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ব্লাক ডায়মন্ডখ্যাত বেবী নাজনীন, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার এলএলসি এর চেয়ারম্যান ও সিইও জনাব গিয়াস আহমেদ, ডেমোক্রেট ডিষ্ট্রিক্ট লিডার এড লাজ মঈন চৌধুরী, বিশেষ অতিথি হিসেসে উপস্থিত ছিলেন নিউইয়র্ক এর জনপ্রিয় প্রতিষ্ঠান লিবার্টি রেনুভেশন এর সিইও জনাব মোহাম্মদ আজাদ, জ্যামাইকা ফ্রেন্ড সোসাইটির চীফ এডভাইজার এবিএম ওসমান গণি, ওয়ার্ল্ড হোম কেয়ার এর সিইও এবং ডিষ্ট্রিক্ট ২৫ এর কাউন্সিল পদপ্রার্থী শাহ শহীদুল হক, বাংলাদেশ ডেমোক্রেটিক এলায়েন্স এর চেয়ারম্যান শাহবুদ্দিন বাচ্চু, কমিউনিটি এক্টিভিষ্ট মোহাম্মদ আলী, কমিউনিটি এক্টিভিষ্ট আহসান হাবীব, ড. বর্ণালী হাসান, ড. মাহফুজুল হাসান, নুরুল আবছার ভূঁইয়া, নুরুল আমিন বাবু-সিইও, বাংলাদেশ ক্লাব ও সকল নেত্রীবৃন্দ সে সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ বার্তার সভাপতি জাহাঙ্গীর আলম জয়, প্রধান অতিথি জনাব গিয়াস আহমেদ বলেন, প্রবাসে অনেক অনুষ্ঠান দেখেছি কিন্তু আনন্দ বার্তা যে নতুন চমক দেখালো তা দেখে সত্যিই আমি অভিভূত এবং আনন্দিত। তিনি আরো বলেন এ ধরনের অনুষ্ঠানকে আমরা সাধুবাদ জানাই এবং আগামীতে তাদের পাশে আমি সবসময় থাকব। সব শেষে অনুষ্ঠানে আগত দর্শকদের কোরবানী ঈদের গরুর মাংস এবং সাদা ভাত, নান রুটি দিয়ে মেজবানী করানো হ য়।