প্রবাস মেলা ডেস্ক: আজ ১০ জুন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় এর মাতা মরহুমা ফিরোজা বেগম এর তৃতীয় মৃত্যু বার্ষিকী। ১০ জুন ২০২০ সালে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন।
১লা ফেব্রুয়ারী ১৯৪৩ সালে শাহরাস্তি উপজেলাস্থ পৌর ১১ নং ওয়ার্ড ভিংরা মোল্লা বাড়িতে মরহুমা ফিরোজা বেগম জন্ম গ্রহণ করেন।
তার স্বামী মরহুম আবদুল খালেক পাটোয়ারী চট্টগ্রাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাবেক কর্মকর্তা ছিলেন।
মরহুমা ফিরোজা বেগমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, বাদ যোহর বিভিন্ন এতিমখানা সহ মসজিদে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।