রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: ৪ নভেম্বর ২০২০, বুধবার সকাল থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবু (এমপির) ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা জানাতে আওয়ামীলীগের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।
এসময় তাঁর আত্মার মাগফিতার কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

বুধবার দুপুরে মরহুমের পরিবারের পক্ষ থেকে কবরে পুষ্পমাল্য অর্পণ করেন বাবুর জ্যেষ্ঠ পুত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। তারপর পর্যায়ক্রমে- আওয়ামীলীগের অঙ্গসংগঠনের কেন্দ্রীয় আওয়ামীলীগ, দক্ষিণ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ আনোয়ারা-কর্ণফুলী উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, দক্ষিণ জেলা আওয়ামীলীগ, মহানগর আওয়ামীলীগ, আনোয়ারা-কর্ণফুলীর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগ, ইউপি চেয়ারম্যান, আনোয়ারা প্রেসক্লাব, চন্দনাইশ ও বাঁশখালী আওয়ামীলীগ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ কেন্দ্রীয়, জেলার আওতাধীন বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ও নানান শ্রেণি-পেশার মানুষ বাবুর কবরে পুষ্পমাল্য অর্পণ, জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।
এসময়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (এমপি) বলেন, আমার শ্রদ্ধেয় প্রয়াত পিতা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আজ ৮ম মৃত্যুবার্ষিকী আবারো প্রমাণ করেছে মানুষের মনে বাবা আজো ভালোবাসার স্থান দখল করে আছেন। তারই প্রমাণ আজকেই এই দিন। তিনি আওয়ামী রাজনীতিতে তাঁর অবদান রেখেছেন অপরিসীম। তাই আজও গণমানুষের হৃদয়ে তিনি এখনো বেঁচে আছেন।