রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: ১০ অক্টোবর ২০২০, শনিবার সকালে প্রবীণ রাজনিতিবিদ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবরে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সহ-সভাপতি চেয়ারম্যান সোলাইমান, সাধারণ সম্পাদক এম এ মালেক, অর্থ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাবুদ্দীন, সদস্য মোহাম্মদ সেলিম, আব্দুর রহিম, হাইলধর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ দিদার, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।