আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: অস্ট্রেলিয়ার ‘সিডনি ট্রাভেল এন্ড ফরেক্স’ এর পরিচালকের হাতে প্রবাস মেলা। সম্প্রতি প্রবাস মেলা’র অস্ট্রেলিয়ার সিডনি প্রতিনিধি আবুল কালাম আজাদ খোকন তাদের হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।
ইঞ্জিনিয়ার হুমায়ুন কবীর ও ডালিয়া ফেরদৌসী দম্পতি ‘সিডনি ট্রাভেল এন্ড ফরেক্স’কোম্পানির ডাইরেক্টর। দুই বছর যাবৎ সিডনির বাঙ্গালি অধ্যুষিত এলাকা ল্যাকান্বায় বিমান টিকিট বিক্রয় ও মানি ট্রান্সফার সেবা প্রদান করে আসছেন। ইঞ্জিনিয়ার হুমায়ুন কবীর অস্ট্রেলিয়াতে পূর্বে উলুওয়ার্থে এবং বর্তমানে কুলস কোম্পানির ডিপার্টমেন্ট ম্যানেজার হিসাবে কর্মরত। তিনি বাংলাদেশে এসিআই ঔষুধ কোম্পানির হেড অব ক্যামিক্যাল মার্কেটিং বিভাগে দুই বৎসর চাকরি করেছেন। আর হুমায়ুন কবীরের স্ত্রী ডালিয়া ফেরদৌসী অস্ট্রেলিয়াতে পূর্বে উলুওয়ার্থ চাকরি করেছেন। বর্তমানে ডালিয়া এয়ারলাইন্সের টিকেট বিক্রি ব্যবসার সাথে জড়িত। এই দম্পতি ১৯ বৎসর যাবৎ সিডনিতে বসবাস করিতেছেন।
তাঁরা প্রবাস মেলা’র সকল কলাকুশীলদের আন্তরিক ধন্যবাদ জানান এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।