আবুল কালাম আজাদ, সিডনি, অস্ট্রেলিয়া থেকে: অদৃশ্য ভয়াল করোনার করাঘাতে কাঁপছে গোটা বিশ্ব। থমকে গেছে ন্যূনতম স্বাভাবিক জীবনযাত্রা। কিন্তু থেমে নেই আমাদের মাঝে বছরের পথচলা। হাজির হলো ২০২১ সাল। অস্ট্রেলিয়াতে প্রত্যাশা করোনামুক্ত হোক পুরো বিশ্ববাসী। হ্যাপী নিউ ইয়ার-২০২১।
প্রতি বৎসর অস্ট্রেলিয়ার সিডনিতে নিয়মিতভাবে দুটি ফায়ার ওয়ার্কস হয়ে থাকে। একটি ফায়ার ওয়ার্কস রাত ৯:০০টায় এবং অপরটি রাত ১২:০০টায়। এ বছর সীমিত পরিসরে স্বল্পকালীন সময়ে শুধু মিডনাইটের ফায়ার ওয়ার্কস হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রাণের সিডনিতে রাত ১২টায় আতশবাজি ফুটিয়ে আলোর ঝলমলানিতে ২০২১ সালকে বরণ করলো। অপেরা হাউস ও হারবার ব্রীজ ছিল ফায়ার ওয়ার্কসের কেন্দ্রবিন্দু।

বিভিন্ন স্থানে ও সিডনির নর্দার্ন বিচেস-এর কোভিড-১৯ সংক্রমণ সংখ্যা বাড়ার কারণে দেশেটি জুড়ে এবার ‘হ্যাপি নিউ ইয়ার’ ইভ উদযাপনে নানা রকম বিধি-নিষেধ আরোপ করা ছিল।
সিডনিতে ‘হ্যাপি নিউ ইয়ার’ ইভ উদযাপনে এবার দুটি জোনে (গ্রীণ ও ইউলো) বিভক্ত ছিল। শুধুমাত্র সিডনি সিটিতে যে সকল বসবাসরত রেসিডেন্সরা ও তাঁদের গেষ্টরা গ্রীণ জোনের অন্তর্ভুক্ত। আরো অন্তর্নিবেশ ছিল রেস্টুরেন্ট, বার ও হোটেলের কনফার্ম বুকিং যাদের পূর্বের থেকেই ছিল। তবে যারা ভেন্যুতে আতশবাজির মাধ্যমে বর্ষবরণ দেখতে চেয়েছেন; তাদের সকলেরই সার্ভিস এনএসডব্লিউ থেকে ‘নিউ ইয়ার ইভ পাস’ সংগ্রহ করতে হয়েছে।