প্রেস বিজ্ঞপ্তি: ৫ ফেব্রুয়ারি ২০২৫ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক অমিতাভ রেজা চৌধুরী চলচ্চিত্রপ্রেমীদের জন্য নতুন উদ্যোগ ‘সিনেমা পাঠশালা’ চালু করেছেন। এটি একটি ভার্চুয়াল ফিল্ম স্কুল, যেখানে আগামী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতারা প্রশিক্ষণ পাবেন।
এই ছয় সপ্তাহব্যাপী বিশেষ কোর্সে চলচ্চিত্র নির্মাণের গল্প বলার কৌশল, সিনেমাটোগ্রাফিক টেকনিক এবং হাতে-কলমে চিত্রনাট্য উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।
কোর্সের বিশেষ আকর্ষণ ওয়ান-টু-ওয়ান শর্ট ফিল্ম স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট সেশন, যেখানে অংশগ্রহণকারীরা অমিতাভ রেজা ও আমন্ত্রিত অতিথি প্রশিক্ষকদের সঙ্গে সরাসরি কাজের সুযোগ পাবেন।
এই কোর্সটি প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার অনলাইনে অনুষ্ঠিত হবে যা বাংলাদেশসহ বিশ্বের যে কোনো স্থান থেকে অংশগ্রহণের সুযোগ করে দেবে। শিক্ষার্থীরা ইন্টারঅ্যাকটিভ লেকচার, কেস স্টাডি এবং ব্যক্তিগত পরামর্শের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
এই উদ্যোগ সম্পর্কে অমিতাভ রেজা চৌধুরী বলেন, “সিনেমা হলো শক্তিশালী গল্প বলার একটি মাধ্যম, এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি নতুন চলচ্চিত্র নির্মাতাদের পথচলায় দিকনির্দেশনা দিতে চাই।”