হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও গবেষক, ভাষাসংগ্রামী জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আমেরিকায় বসবাসকারী বাঙ্গালী লেখক, সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনীতিক, সামাজিক সংগঠনসহ অন্যান্য সংগঠন সমুহ। ১৪ মে, ২০২০
বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় আমেরিকায় বাঙ্গালীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে জাতি অভিভাবক শূণ্য হলো। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তিনি রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশের সংবিধানের বাংলা খসড়া রচনায় ছিল তাঁর গুরুত্বপূর্ণ অবদান। এ দেশে যাঁর বুদ্ধিবৃত্তিক অবদান অসামান্য তিনিই হলে অধ্যাপক আনিসুজ্জামান। নেতৃবন্দ বলেন, কোনো আসরে অথবা সভা–সম্মিলনে প্রথা মেনে তাঁকে পরিচিত করানোর জন্য তাঁর নামটি উচ্চারণ করাই ছিল যথেষ্ট। জাতি আজীবন তাকে স্মরণ রাখবে। এছাড়াও আমেরিকা বসবাসকারীদের পক্ষথেকে বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র এর সভাপতি ড. নুরান নবী, সাধারণ সম্পাদক রেফায়েত চেীধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম,ভুতত্ববিদ গিয়াস উদ্দিন আহমেদ, সাংবাদিক মো: নাসির, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মিলন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের ড. প্রদিপ কর, মোহম্মদ আলী সিদিদকী, এ্যডভোকেট শাহ মো: বখতিয়ার আলী, শরীফ কামরুল আলম হীরা, সাদেকুল বদিউজ্জান পাননা, সাংবাদিক হেলাল মাহমুদ, আসাফ মাসুক, অধ্যাপক মমতাজ শাহানাজ, মিজবাহ আহমেদ, ফরিদ আলম, কায়কোবাদ খান, জালাল উদ্দিন জলিল, মনজুর চৌধুরী, রুমানা আক্তার, আতাউর রহমান তালুকদার, মিজানুর রহমান চৌধুরী, জাহিদ হাসান, শহিদুল ইসলাম, এমএ করিম জাহাংগীর, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন. মিজানুর রহমান চেীধুরী, খুরশিদ আনোয়ার বাবলু, নজমুল ইসলাম চৌধুরী, সাইদুর রহমান সাইদ, ইলিয়ার রহমান, শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চেীধুরী, রুমানা আক্তার, শহিদুল ইসলাম, আতাউর রহমান কামাল, নাদের মাষ্টার, মনজুর চেীধুরী, জাহাংগীর কবির, দেওয়ান আশরাফ, দেলওয়ার হোসেন, আতাউর রহমান, সাখাওয়াত হোসেন, শারমিন আক্তার, নাহিদা পারভিন, শেখ জামাল আহমেদ,সেবুল মিয়া, ইফজাল আহমদ চৌধুরী, মাহমুদ,ফরিদ উদ্দিন, খন্দকান জাহিদুল ইসলাম, ফিরোজ আহমেদ কল্লোল, ওসমান গনি, সুহাস বডুয়া, দেলওয়ার মানিক, শাহাদত হোসেন, দেলওয়ার, শরীফ জাহাংগীর আলম, হাসান জিলানী, এবিএম মিজানুল হাসান, আতাউর তালুকদার , আলমগীর, সাজ, মাইনুদদিন, ড. সুলতান মাহমুদ, ড. মকবুল হোসেন তালুকদার, মো: আলমগীর, জাকির হোসেন, জামাল মিয়া, মিজান চৌধুরী, জিয়া, ফিরোজ মাহমুদ, নিউইয়র্কের রাজনীতিক, কবি, লেখক, সাংবাদিক, শিল্পী এবং প্রবাসের বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দসহ অনেকেই আনিসুজ্জামান সারের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।
অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের শোক