কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবে দীর্ঘদিন ধরে বাংলাদেশের একমাত্র নারী মুনাজ্জিম হিসেবে হজ কাফেলা পরিচালনা করে আসছেন আয়েশা চৌধুরী। বাংলাদেশের এ নারী মোনাজ্জিম ওমরাহ্ হজ যাত্রী নিয়ে বর্তমানে সৌদি আরবের মদিনা মনোয়ারায় অবস্থান করছেন ।
বাংলাদেশের একমাত্র নারী মুনাজ্জিম হিসেবে হজ কাফেলা পরিচালনা করায় দেশ বিদেশে সবারই কাছে পরিচিত এই আয়েশা চৌধুরী। ২০০৫ থেকে চলতি বছর পর্যন্ত তিনি সৌদিআরবের মক্কা ও মদিনায় ওমরাহ এবং হজ পালন করতে যাওয়া আল্লাহর মেহমানদের সুনামের সাথে সেবা দিয়ে যাচেছন।
এ ব্যাপারে জানতে চাইলে আয়েশা চৌধুরী জানান, ২০১৬ সালে ‘হজ উইথ আয়েশা’- নামে এজেন্সির লাইসেন্স বের করে আল্লাহর নামে কাজ শুরু করি। আমি কৃতজ্ঞ মন্ত্রণালয় ও হাব নেতৃবৃন্দের কাছে। ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানার চিনাইর গ্রামের এস বি চৌধুরীর মেয়ে আয়েশা চৌধুরী । তিন ভাই এক বোনের মধ্যে তৃতীয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় অনার্সে মাষ্টার্স সম্পন্ন করেন।
আয়েশা চৌধুরী বলেন, ব্যবসার পাশাপাশি মক্কা মদিনায় যাওয়া আল্লাহর ঘরের মেহমান হিসেবে হাজীদের সেবাটাই আমার কাছে সর্বোচ্চ বলে মনে করি।আমি আগামীতে ও যেন আল্লাহর মেহমানদের সর্বোচ্চ সেবা দিতে পারি সে জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।