মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়: শাহরাস্তি প্লাজার দ্বিতীয় তলায় সিটি ব্যাংকের একটি উপশাখার উদ্বোধন করা হয়েছে। হাজীগঞ্জ সিটি ব্যাংকের ক্যাশিয়ার মুনিরা সুলতানার সঞ্চালনায় এবং শাহরাস্তি উপশাখার ম্যানেজার রোটারিয়ান মোঃ ইলিয়াছ মজুমদারের ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তা রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক আল আমিন, এমএমই এরিয়া ম্যানেজার মোহাম্মদ নুরুজ্জামান, কাস্টমার সার্ভিস অফিসার আসমা আক্তার, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম এবং চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সিটি ব্যাংক আস্থা, স্বচ্ছতা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের আর্থিক খাতে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। এই উপশাখার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকরা আরও সহজে ও দ্রুত উন্নত ব্যাংকিং সেবা পাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের গতি বৃদ্ধি পাবে এবং প্রবাসী পরিবারগুলো সহজে ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবে। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক অন্তর্ভুক্তিতে সিটি ব্যাংক ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশার কথা জানান বক্তারা।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।